Home » সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন মুখরোচক ক্রিস্পি পটেটো চিজ বল

সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন মুখরোচক ক্রিস্পি পটেটো চিজ বল

সময় কলকাতা ডেস্ক, ২১ ডিসেম্বর: সন্ধ্যার টিফিনে মুখরোচক কিছু না থাকলে একদমই ভালো লাগেনা। আর বাঙালির রান্নাঘরে নিত্যনতুন রেসিপি থাকবে না, তাই কখনো হয়! তাই সন্ধ্যাবেলায় নিজেদের রসনাতৃপ্তি হোক বা বাড়িতে অতিথি আসুক কম বেশি আমরা সবাই রেস্তরাঁর উপর ভরসা রাখি। তবে বাইরের খাবার খাওয়া সবসময় নিরাপদ নয়। এর ফলে নানান রোগের বাসা বাঁধতে শুরু করে শরীরে। তাই বাইরে না গিয়ে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন মুখরোচক ক্রিস্পি পটেটো চিজ বল। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ক্রিস্পি পটেটো চিজ বল। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? এটি খেতে যেমন সুস্বাদু তেমন যেকোন সময় এটি বানিয়ে নেওয়া যেতে পারে। ক্রিস্পি পটেটো চিজ বল বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপির হদিশ-

আরও পড়ুন  বাইশ গজে প্রত্যাবর্তন ওয়েস্ট-ইন্ডিজের, একদিনের পর টি-টোয়েন্টি সিরিজেও হারাল ইংল্যান্ডকে

উপকরণ:
সেদ্ধ আলু- ৫টি , রসুন, ১ টেবিল চামচ পিয়াঁজ বাটা। দেড় চা চামচ আদা কুচি, দুটি ফেটানো ডিম, মোজারেলা চিজ, ব্রেড ক্রাম্বস, হাফ কাপ ময়দা, স্বাদমতো নুন, পরিমাণ মত সাদা তেল, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১ টেবিল চামচ অরিগানো।

প্রণালী :
প্রথমেই সেদ্ধ করে রাখা আলুর মধ্যে মিহি করে কাটা কুচানো রসুন ও আদা, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো, অরিগানো ভালো করে মিশিয়ে একটি পাত্রে মেখে নিন। এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে তার মধ্যে চিজ কিউব দিয়ে ভালো করে গোল গোল বলের আকার করে নিন। ফ্রাইং প্যানে বেশি করে তেল নিয়ে ভালো করে গরম করে নিন। এবার বলগুলি ভালো করে ময়দাতে কোট করে নিন। তারপর ফেটানো ডিমের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্ব-এ ডুবিয়ে তেলে ছেড়ে দিন। ততক্ষণ ভাজতে থাকুন যতক্ষণ না এর রং সোনালী হচ্ছে। এবার এগুলি তুলে টিস্যু পেপারের মধ্যে দিয়ে দিয়ে রাখুন যাতে তেল টেনে নেয়। এবার পরিবেশন করুন গরম গরম ক্রিস্পি পটেটো চিজ বল।

About Post Author