সময় কলকাতা ডেস্ক, ২৩ ডিসেম্বর : শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের প্রবাদপ্রতির নক্ষত্র রশিদ খান আছেন কেমন? গুঞ্জন, ঘনিষ্ঠ মহল, আর পারিবারিক সূত্রের বিভিন্ন তথ্য ও খবরে ধোঁয়াসা সৃষ্টি হলেও রশিদ খান যে মোটেই ভালো নেই তা নিয়ে সন্দেহর অবকাশ নেই। এক কথায় তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। হাসপাতাল সূত্র তেমনটাই জানিয়েছে।
আরও পড়ুন ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সংগীতশিল্পী।প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, পদ্মশ্রী ও পদ্মভূষণ পাওয়া ৫৫ বছর বয়সী শিল্পীর মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য অবস্থা সংকটজনক হয়ে ওঠে । ঘনিষ্ঠ মহলের একটি সূত্রে জানা গিয়েছে , আপাতত সংকটজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আইটিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ক্যান্সার রোগে আক্রান্ত শাস্ত্রীয় সংগীতের বিদগ্ধ পণ্ডিত ওস্তাদ রশিদ খান। বেশ কিছুদিন ধরেই তাঁকে অনুষ্ঠানে দেখা যায় নি শারীরিক অবস্থার জটিলতার কারণে। মেডিক্যাল টিম তাঁর দিকে নজর রাখলেও শনিবার রাতে অবস্থার বিশেষ উন্নতি ঘটে নি রশিদ খানের। কিন্তু পরিবার সূত্রে বিশেষ কিছুই জানা যায় নি। একমাত্র রশিদ খানের স্ত্রী জয়িতা বসু জানিয়েছেন, যা রটেছে তা মোটেই সত্যি নয়, ভালোই আছেন রশিদ খান।
তবে হাসপাতাল সূত্রের খবর, রাইস টিউবে খাওয়াতে হয়েছে রশিদ খানকে। তিনি মোটেই বিপদ মুক্ত নন, অবস্থা এককথায় সংকটজনক ।।
আরও পড়ুন তৃতীয় কালনা বইমেলা সমাপ্ত, হর্ষ কাটিয়ে এখন বিষাদ


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?