সময় কলকাতা ডেস্ক, ২৬ ডিসেম্বর : জঙ্গি দমনের চেষ্টায় গুরুতর আহত হয়ে কোমায় চলে গিয়েছিলেন কর্নেল করণবীর সিং নাট ,আট বছর কোমায় কাটানোর পরে অবশেষে চিরতরে ঘুমিয়ে পড়লেন তিনি। লেফটেন্যান্ট কর্নেল করণবীর সিং নাট , যিনি ২০১৫ সালে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার সময় গুরুতর আঘাতের কারণে গত আট বছর ধরে কোমায় ছিলেন, শনিবার জলন্ধর সামরিক হাসপাতালে মারা গেছেন।
ব্রিগেডিয়ার বি. এ ধিল্লো (অব.), সৈনিক কল্যাণ, পাঞ্জাবের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল করণবীর সিংয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে, করণবীর সিং ২০১৫ সালের নভেম্বর মাসে আহত হওয়ার সময় বা তার প্রাক্কালে ১৬০ নং টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়নের (জেএকে রাইফেলস) সেকেন্ড-ইন-কমান্ড (2IC) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর