Home » কেষ্টপুরে ম্যারাথন তল্লাশি ইডির, উদ্ধার কোটি কোটি টাকা ও একাধিক নথি

কেষ্টপুরে ম্যারাথন তল্লাশি ইডির, উদ্ধার কোটি কোটি টাকা ও একাধিক নথি

সময় কলকাতা ডেস্ক, ২৮ ডিসেম্বর: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বুধবার থেকেই তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি। বৃহস্পতিবার সাত সকালে শহরের মোট নয় জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। এর মধ্যে রয়েছে বড়বাজার, কেষ্টপুর, মানিকতলা, ক্যানিং স্ট্রিট, নিউ আলিপুরও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও তথ্য হাতে পাওয়ার জন্যই এদিন সকালে এই জায়গাগুলিতে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। এদিন কেষ্টপুরে ম্যারাথন তল্লাশি  চালায় ইডি। রবিন যাদব নামে এক ব্যক্তির বাড়িতে এদিন চিরুনি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করা হয়েছে। ফের শহরে টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

আরও পড়ুন  করোনা আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় দক্ষিণী অভিনেতা তথা ডিএমডিকে দলের প্রতিষ্ঠাতা বিজয়কান্ত

সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার রাতে কেষ্টপুরের রবীন্দ্র পল্লিতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। রবীন্দ্র পল্লি এলাকার এএফ ১৮৯/১ বাড়িতে হানা দেন তদন্তকারীরা। সেখান রবিন যাদব নামে এক ব্যক্তি ভাড়া থাকতেন। তাঁর খোঁজেই সেখানে অফিযান চালান তদন্তকারীরা। এরপরই তল্লাশি চালানোর পর বেরিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। এরপর ফের বৃহস্পতিবার সকালে রবিন যাদবের বাড়িতে চিরুনি তল্লাশি শুরু করে ইডির আধিকারিকরা। একইসঙ্গে এদিন ক্যানিং স্ট্রিটের একটি সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। সাত সকালে গোটা অফিসটি ঘিরে ফেলেছেন সিআরপিএফ জওয়ানরা। জানা যাচ্ছে, রাজেশ দোশী নামে এক চার্টার্ড অ্যাকাউন্টের অফিসে হানা দিয়েছেন কর্তারা।

 

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই মূলত ক্যানিং স্ট্রিটের এই সংস্থার অফিসে হানা দিয়েছেন গোয়েন্দারা। তবে সাত সকালে আসায় সংস্থার গেট বাইরে থেকে বন্ধ ছিল। মূলত, এই অফিসে থাকা নথিপত্রগুলিই ঘেঁটে দেখছেন তাঁরা। তবে শুধু ক্যানিং স্ট্রিটেই নয়, একই সঙ্গে কাঁকুড়গাছি-মানিকতলা রোডে অবস্থিত মনিকলা অ্যাপার্টমেন্টে পৌঁছেছেন গোয়েন্দা আধিকারিকরা। সুবোধ সাচার এবং অশোক সাধুকা নামে দুই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন তাঁরা। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী জানতে পারা গিয়েছে, অশোক সাধুকা বাড়িতেই রয়েছেন। তবে নিয়োগ দুর্নীতিতে কীভাবে জড়িয়ে পড়লেন তা জানার চেষ্টা করছে ইডি। এদিকে, বাইপাসের ধারে বেঙ্গল কেমিক্যালসেও হানা দেন ইডি আধিকারিকরা।

About Post Author