সময় কলকাতা ডেস্ক, ২৮ ডিসেম্বর: অবশেষে কাটল জট। পার্কিংয় ফি নিয়ে বিপত্তির জেরে বুধবারই বন্ধ হয়ে যায় হাওড়ায় ক্রিসমাস কার্নিভ্যাল। হাওড়া পুরকর্তৃপক্ষের অভিযোগ, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ‘ঘনিষ্ঠ’দের আপত্তিতেই অনুষ্ঠান মাঝপথেই বন্ধ হয়ে যায়। এই ঘটনার জেরে ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এহেন পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রী নিজেই ময়দানে নেমে হাওড়ার ক্রিসমাস কার্নিভাল চালুর নির্দেশ দিলেন।বৃহস্পতিবার হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে সাংবাদিকদের মুখোমুখো হয়ে তিনি বলেন, ‘কার্নিভ্যাল হবে। যারা এইসব কাজ করেছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। কার্নিভ্যাল আজ থেকে শুরু করতে হবে। অরূপ বিশ্বাস আসবেন। তিনি গোটা ঘটনা খতিয়ে দেখবেন। এই ধরনের ঘটনা কোনওদিন বরদাস্ত করা হবে না।’
আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মানিকতলা-ক্যানিং স্ট্রিট সহ শহরের মোট ৯ জায়গায় জারি ইডি তল্লাশি
গত ২২ ডিসেম্বর, হাওড়ার ডুমুরজলায় ষষ্ঠী-নারায়ণ ইকো পার্কে হাওড়া ক্রিসমাস কার্নিভাল শুরু হয়। এই কার্নিভ্যালের আয়োজন করে ছিল হাওড়া পুরসভা। শিবপুর বিধানসভার বিধায়ক মনোজ তিওয়ারির অভিযোগ, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের নামে অবৈধভাবে পার্কিংয়ের নামে ১০ টাকা করে নেওয়া হচ্ছিল। গত ২২ ডিসেম্বর মেলা চালু হওয়ার দিন থেকে এই টাকা তোলে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম উল্লেখ করে মা তারা পার্কিং নামে একটি এজেন্সি। অবৈধভাবে বাইক প্রতি দশ টাকা ও সাইকেল পিছু পাঁচ টাকা করে আদায় করা হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সৌরভ দত্ত হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মচারী।

তার নির্দেশেই অবৈধভাবে পার্কিং ও স্টল থেকে টাকা তোলা হয়। কর্পোরেশনের নাম করে টাকা নেওয়া হলেও দেওয়া হয়নি কোনও বৈধ রসিদ। এলাকার বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে বুধবার মন্ত্রী তথা ওই এলাকার বিধায়ক মনোজ তিওয়ারি ঘটনাস্থলে যান। যারা অবৈধভাবে পার্কিংয়ের টাকা আদায় করছিল, তাদের ধরে মন্ত্রীর হাতে তুলে দেন ক্ষুব্ধ এলাকাবাসী। বিধায়ক অভিযুক্তদের জগাছা থানার পুলিশ আধিকারিকের হাতে তুলে দেন ও যাতে অন্যথ কোনও ব্যক্তি পার্কিংয়ের নামে অবৈধভাবে তোলা আদায় না করতে পারে, সেই ব্যাপারে আশ্বস্ত করেন। এর পরই রাতারাতি হাওড়ার ক্রিসমাস কার্নিভাল বন্ধ হয়ে যায়। এই ঘটনার কিছুক্ষণ পরেই মন্ত্রী জানান, এখানে পার্কিংয়ের কোনও সমস্যা নেই। যেহেতু সমস্যা অল্প হয়েছে তাই অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। এরপরই এদিন তিনি হাওড়া কার্নিভ্যাল চালু করার জন্য নির্দেশ দেন।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
পাটুলিতে শুট আউট, নিহত যুবক