সময় কলকাতা ডেস্ক, ২৯ ডিসেম্বর: সন্ধ্যার টিফিনে সবসময় একই রকম পদ খেতে কারোরই ভাল লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন স্টিম চিকেন কাবাব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন স্টিম চিকেন কাবাব। মাংসের কাবাব তো অনেক খেয়েছেন। তাই স্বাদ বদলাতে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন লোভনীয় স্টিম চিকেন কাবাব। বাড়ির ছোটরা একবার এই স্টিম চিকেন কাবাব খেলে আর ভুলতে পারবে না। স্টিম চিকেন কাবাব বানানোর জন্য রইল খুব সহজ একটি পদ্ধতি-

আরও পড়ুন এবার শিয়ালদহ-হাওড়া স্টেশন থেকেই মিলবে এসি লোকাল ট্রেন, জেনে নিন টিকিটের দাম
উপকরণ
মাংসের কিমা-আধ কেজি
পাউরুটি-দু টুকরো
পেঁয়াজবাটা-তিন টেবিল চামচ
আদা বাটা-আধ টেবিল চামচ
কবাব মশলা-এক টেবিল চামচ
কাঁচালঙ্কা বাটা-এক টেবিল চামচ
নুন-পরিমাণ মত
মাখন-প্রয়োজন মত

প্রণালী
প্রথমে গরম জলে পাউরুটিগুলি ভিজিয়ে নিন। এবার পাউরুটির টুকরোগুলি কিমার সঙ্গে চটকে নিন। এই মিশ্রণটির মধ্যে মাখন বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর ঘণ্টা দু’য়েক বাদে মিশ্রণটি থেকে ছোট ছোট কাবাবের আকারে গড়ে নিন। এবার একটি অ্যালুমিনিয়াম ফয়েলে মাখন মাখিয়ে তাতে কাবাবগুলি ভরে মুড়িয়ে নিন। একটি পাত্রে জল ফুটতে দিন। জল ফুটে গেলে মুড়িয়ে রাখা অ্যালুমিনিয়ামের ফয়েলটি তাতে দিয়ে ঢেকে দিন। এরপর ২০ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি স্টিম কবাব। ধনেপাতা বা পুদিনার চাটনির সাথে গরম গরম পরিবেশ করুন স্টিম কাবাব।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি