সময় কলকাতা ডেস্ক, ২৯ ডিসেম্বর: বছরের শেষ সপ্তাহে কলকাতায় উধাও শীত। কুয়াশা থাকলেও দেখা নেই শীতের। নতুন বছরের শুরুতেই পারদ পতন হবে বলেই জানা গিয়েছে। হাওয়া অফিস সুত্রে জানা গিয়েছে, আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আপাতত শীতের আমেজ থাকছে না বঙ্গে। কলকাতায় ১৭ ডিগ্রির উপরে পৌঁছল তাপমাত্রা। উত্তুরে হাওয়ার প্রবেশে ক্রমশ বাধা দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। বর্ষশেষে ধীরে ধীরে চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীত শীত আমেজের মধ্যেই গুমোট গরম। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। চলতি সপ্তাহ থেকেই আরও বেড়েছে তাপমাত্রা। গোটা দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও তাপমাত্রার হেরফের হচ্ছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বেলা বাড়তেই গরম পড়তে শুরু করেছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে।
আরও পড়ুন কাটল জট, হাওড়ায় আজই ক্রিসমাস কার্নিভাল চালুর নির্দেশ মমতার
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতার পারদ আপাতত ১৭ ডিগ্রির উপরে থাকবে। বঙ্গে আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। নতুন বছরের শুরুতেও জাঁকিয়ে শীতের আশা আর আপাতত নেই। সেইসঙ্গে নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কারণ উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। তবে, পশ্চিমের জেলাগুলোতে রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত। উত্তুরে হাওয়ার দেখাও মিলেছে। শুক্রবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৮ থেকে ৮৯ শতাংশ।
পূর্বাভাস বলছে, পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। এদিকে, উত্তর ভারত জুড়েই বাড়ছে শীতের দাপট। শৈতপ্রবাহ চলছে একাধিক রাজ্যে। অধিকাংশ সমতলভাগেই তাপমাত্রা নিম্নমুখী। এদিকে, মহারাষ্ট্রেও হু হু করে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। যদিও কলকাতায় ক্রমশ বাড়ছে তাপমাত্রা। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ পরিষ্কার থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!