Home » বর্ষশেষে ফের যাত্রী ভোগান্তি, নৈহাটি-ব্যান্ডেল শাখায় বাতিল একাধিক ট্রেন

বর্ষশেষে ফের যাত্রী ভোগান্তি, নৈহাটি-ব্যান্ডেল শাখায় বাতিল একাধিক ট্রেন

সময় কলকাতা ডেস্ক, ৩০ ডিসেম্বর: বর্ষশেষে ফের যাত্রী ভোগান্তি। ৩১ ডিসেম্বর নৈহাটি-ব্যান্ডেল শাখায় বাতিল একাধিক ট্রেন। রবিবার সকাল ৯টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। জানা গিয়েছে, ডাউন লাইনে কাজ চলার কারণে টানা ৩ ঘণ্টা ট্রাফিক ব্লক থাকবে বলেই জানা যাচ্ছে। টানা ৩ ঘণ্টা বাতিল থাকবে ৩৭৫৩৬ ব্যান্ডেল-নৈহাটি লোকাল এবং ৩৭৫৩৫ নৈহাটি-ব্যান্ডেল লোকাল।

আরও পড়ুন  ডান কাঁধে সফল অস্ত্রোপচার মুখ্যমন্ত্রীর, হাসপাতাল থেকে বেরিয়েই নতুন বছরের শুভেচ্ছা জানালেন

এদিকে শনিবার অর্থাৎ আজ শিয়ালদহ লাইনেও ট্রেন বাতিলের জেরে ব্যাপক যাত্রী ভোগান্তির আশঙ্কা। শিয়ালদহ-লালগোলা শাখায় সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের জন্য শনিবার ১০ ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে বলেই জানা গিয়েছে। লালগোলা শাখায় চারটি ট্রেন বাতিল থাকবে। সেইসঙ্গে বেশকিছু ট্রেনের সময়সূচির বদল করা হয়েছে। জানা গিয়েছে, শনিবার বেলডাঙা এবং রেজিনগর স্টেশনের মাঝে ১০৬ নম্বর লেভেল ক্রসিংয়ে একটি লোয়ার হাইট সাবওয়ে নির্মাণের কাজ করা হবে। 

আরও পড়ুন  এবার শিয়ালদহ-হাওড়া স্টেশন থেকেই মিলবে এসি লোকাল ট্রেন, জেনে নিন টিকিটের দাম

রেলের তরফে জানা গিয়েছে, শনিবার সকাল ৯টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিট পর্যন্ত থাকবে পাওয়ার ব্লক থাকবে। এর জেরে আজ বাতিল থাকবে ০৩১৮৩ আপ শিয়ালদ-লালগোলা প্যাসেঞ্জার ও ০৩১৯০ ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার বাতিল থাকবে। এছাড়াও এদিন ০৩১৯৩ আপ কলকাতা-লালগোলা মেমু স্পেশাল ও ০৩১৯৪ ডাউন লালগোলা-কলকাতা মেমু স্পেশাল বাতিল থাকবে।

আরও পড়ুন  ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১, দেশে করোনা আক্রান্তের গণ্ডি ৫০০০ ছাড়াল

About Post Author