সময় কলকাতা ডেস্ক, ৩১ ডিসেম্বর: রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হলেন বাঙালি আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী। চলতি বছরের শুরুতে এই নন্দিনীকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিব ছিলেন নন্দিনী চক্রবর্তী। আচমকাই তাঁকে সরিয়ে দেয় রাজভবন। পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারপার্সন পদে আনা হয় তাঁকে। অন্যদিকে, এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভগবতী প্রসাদ গোপালিকাকে রাজ্যের মুখ্যসচিব পদের দায়িত্ব দিয়েছেন। দীর্ঘ ২৫ বছর পর রাজ্যে ফের কোনও মহিলা বাঙালি স্বরাষ্ট্রসচিব হলেন।
আরও পড়ুন করোনার চোখ রাঙ্গানিতে কাবু গোটা দেশ, বছরের শেষ দিনেও দৈনিক সংক্রমণ সর্বাধিক
রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল করা হয়েছে আইপিএস অফিসার রাজীব কুমারকে। প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে দু’জন অবাঙালি অফিসারকে দায়িত্ব দেওয়ার পর স্বরাষ্ট্র সচিব করা হল এক বাঙালি মহিলা অফিসারকে। এর আগে বাংলায় স্বরাষ্ট্রসচিব পদে প্রথম মহিলা আইএএস অফিসার ছিলেন লীনা চক্রবর্তী। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন ৯৬ সাল থেকে দু’বছরের জন্য এই পদে ছিলেন লীনা।
পঁচিশ বছর পর রাজ্যে দ্বিতীয় কোনও মহিলা অফিসারকে স্বরাষ্ট্র সচিব করা হল। নন্দিনী চক্রবর্তী ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার। অর্থাৎ তাঁর তুলনায় আরও সিনিয়র অফিসার রয়েছেন। বেশ কয়েক জনকে টপকে স্বরাষ্ট্রসচিব হলেন নন্দিনী। সেদিক থেকে নতুন স্বরাষ্ট্রসচিব বেছে নেওয়ায় আমলা তথা প্রশাসনিক মহলে চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ ডিসেম্বর মুখ্যসচিব পদে মেয়াদ শেষ হরিকৃষ্ণ দ্বিবেদীর। কয়েকদিন আগে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যসচিব পদের জন্য বি এস গোপালিকার নামে অনুমোদন মিলেছে। এদিনই দুপুর ২ টোর পর দায়িত্ব নেন গোপালিকা। এতদিন তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন। অন্যদিকে, মেয়াদ শেষ হওয়ার পর রাজ্যের আর্থিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হবে হরিকৃষ্ণ দ্বিবেদীকে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি