সময় কলকাতা ডেস্ক, ১ জানুয়ারি: নতুন বছরের শুরুতেই ফের হাওয়া বদলের পূর্বাভাস। বাংলার উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাওয়ার কারণে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটতে চলেছে। ইংরাজি নববর্ষে শীত তেমন না থাকলেও সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে একাধিক জেলা। কলকাতায় ঠান্ডার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শীত উধাও। উত্তুরে হাওয়ার প্রবেশে ক্রমশ বাধা দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন বছরের শুরুতেই তেমনভাবে শীত থাকবে না বলেই জানা গিয়েছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আপাতত শীতের আমেজ থাকছে না বঙ্গে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আরব সাগরে শক্তি বাড়াচ্ছে একটি নিম্নচাপ। বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ আগামী ৪৮ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে। এর অভিমুখ হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে, গোটা দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও তাপমাত্রার হেরফের হচ্ছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বেলা বাড়তেই গরম পড়তে শুরু করেছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে।
আরও পড়ুন করোনার চোখ রাঙ্গানিতে কাবু গোটা দেশ, বছরের শেষ দিনেও দৈনিক সংক্রমণ সর্বাধিক
হাওয়া অফিস সূত্রে খবর, তিলোত্তমায় সকালের দিকে কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। সোমবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৮ থেকে ৯২ শতাংশ। কলকাতার পারদ আপাতত ১৭ ডিগ্রির মধ্যেই থাকবে। যদিও বঙ্গে আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। নতুন বছরের শুরুতেই জাঁকিয়ে শীতের আশা আর আপাতত নেই। সেইসঙ্গে নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কারণ উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। তবে, পশ্চিমের জেলাগুলোতে রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত। উত্তুরে হাওয়ার দেখাও মিলেছে।
পূর্বাভাস বলছে, সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কারণে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। উত্তর ভারত জুড়েই বাড়ছে শীতের দাপট। শৈতপ্রবাহ চলছে একাধিক রাজ্যে। অধিকাংশ সমতলভাগেই তাপমাত্রা নিম্নমুখী। মহারাষ্ট্রেও হু হু করে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। যদিও কলকাতায় তাপমাত্রার হেরফের হচ্ছে। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। পশ্চিমের জেলাগুলিতেও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। এদিকে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ পরিষ্কার থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে।


More Stories
বাদুড়িয়ায় আলিবাবার গুপ্তধনের গুহা, গ্রেফতার দীপঙ্কর ঘনিষ্ঠ আরো দুই
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
বারাসাত মেডিক্যাল কলেজে তরতরিয়ে বাড়ছে গাঁজাগাছ