সময় কলকাতা ডেস্ক, ৩১ ডিসেম্বর: শাহী সফরের পরই বর্ষশেষে দু’দিনের রাজ্য সফরে আরএসএস প্রধান মোহন ভাগবত। সংঘপ্রধানের পাশাপাশি একইদিনে রাজ্যে পা রেখেছেন আরএসএসের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ দত্তাত্রেয় হোসাবলে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পরই আরএসএস প্রধানের এই বাংলা সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। গেরুয়া শিবিরকে নতুন পথ দেখাতেই ভাগবতের এই সফর বলে সংঘ সূত্রে খবর। এর আগে একদিনের সফরে ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন রাম মন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় প্রধানমন্ত্রী, মুহুর্মুহু স্লোগান-দেদার পুষ্পবৃষ্টি
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৯ জানুয়ারি রাতে অসম থেকে কলকাতায় আসেন সংঘচালক ভাগবত। রাতে রাজ্যের একসময়ের মন্ত্রী, প্রাক্তন সিবিআই অধিকর্তা উপেন বিশ্বাস ও এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের বাড়িও যান তিনি। থাকেন বেশ কিছুক্ষণ। এই সফরে মূলত সাংগঠনিক আলোচনা করবেন তিনি। তবে সেই সঙ্গে রাজ্যের একাধিক বুদ্ধিজীবীর সঙ্গে দেখা করতে পারেন। যার মধ্যে নাম রয়েছে প্রাক্তন সিবিআই কর্তা তথা রাজ্যের নিয়োগ দুর্নীতি আন্দোলনের অন্যতম মুখ উপেন বিশ্বাসের। জানা গিয়েছে, ৩১ জানুয়ারি অর্থাৎ আজ বাংলায় থাকবেন তিনি। এসবের বাইরে একাধিক সাংগঠনিক কর্মসূচি রয়েছে মোহন ভাগবতের।
রবিবার সঙ্ঘের সব শাখা সংগঠনগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করার কথাও রয়েছে ভাগবতের। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির নেতারাও। সূত্রের খবর, লোকসভা ভোটের আগে রামমন্দির নিয়ে রাজ্যিজুড়ে হিন্দুত্বের জাগরণ ও গেরুয়া রাজনীতির দিক নির্দেশ করতেই এই সমন্বয় বৈঠক। বৈঠকের পর অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার কথা রয়েছে ভাগবতের। ১৯৯১-এর লোকসভা ভোটে বিজেপির টিকিটে কলকাতা উত্তর-পশ্চিম কেন্দ্রে প্রার্থী ছিলেন ভিক্টর। তিনিই ছিলেন রাজ্যে বিজেপির প্রথম তারকা প্রার্থী। দীর্ঘ সময় সংঘ পরিবারের সংগঠন ‘সংস্কার ভারতী’র রাজ্য সভাপতিও ছিলেন তিনি।


More Stories
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি