সময় কলকাতা ডেস্ক, ২ জানুয়ারিঃ সারাদিনের নানান কাজের পর রাতে পরিবারের সদস্যদের জন্য একটু স্পেশাল কিছু রান্না করলে নিজের মনটাও যেন ভালো লাগে। কিন্তু সবসময় চিকেনের একই পদ খেতে কার ভালো লাগে বলুন তোঁ? চেনা পদের অচেনা বদল দেখতে নৈশভোজে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে আফগানি চিকেন। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই নৈশভোজে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন আফগানি চিকেন। পরোটা, নান বা রুটির সঙ্গে একেবারে জমে যাবে আফগানি চিকেন। আফগানি চিকেন বানানোর জন্য রইল খুব সহজ একটি রন্ধন প্রণালী-
আরও পড়ুন রুদ্ধশ্বাস ম্যাচে নিউক্যাসেলকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল

উপকরণ
৫০০ গ্রাম মুরগির মাংস
২ চা চামচ আদা রসুন বাটা
পরিমাণ মত ধনেপাতা কুচি
২ টেবিল থেকে রান্নার ক্রিম
১ টেবিল থেকে লেবুর রস
১ টেবিল চামচ কসুরি মেথি
১ চা চামচ গরম মসলা গুঁড়ো
পরিমাণ মত গোটা মসলা
২ টেবিল চামচ সর্ষের তেল
৪-৫ টি কাঁচা লঙ্কা
১টি বড় পেঁয়াজ ভাজা
১ চা চামচ গোল মরিচের গুঁড়ো
১ কাপ টক দই
স্বাদ অনুযায়ী নুন
১ চা চামচ চিনি

রন্ধন প্রণালী
প্রথমেই মাংস ধুয়ে নিয়ে তাতে টক দই, লেবুর রস, ফ্রেশ ক্রিম, স্বাদমতো লবণ,আদা রসুন বাটা, কসুরি মেথি, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, আর সামান্য তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ লাল করে ভেজে তুলে নিন। এবার ওই তেলেই গোটা গরম মসলা ফোড়ন দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন টুকরো গুলো বাদামি করে ভেজে নিতে হবে। এবার চিকেনগুলো তুলে ওই কড়াইতে চিকেন মাখানো বাকি মসলা গুলো দিয়ে সামান্য জল দিয়ে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা চিকেন আর ভাজা পেঁয়াজ দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। চিকেনগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এরপরে গরম মসলা গুঁড়ো আর চিনি মিশিয়ে একটু রান্না করে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে পাঁচেক মিনিট ঢেকে রাখতে হবে। ব্যস তৈরি আফগানি চিকেন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি