Home » পিকনিকে যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা অসমে, মৃত ১৪

পিকনিকে যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা অসমে, মৃত ১৪

সময় কলকাতা ডেস্ক, ৩ জানুয়ারিঃ ভয়াবহ বাস দুর্ঘটনা অসমে। পিকনিক করতে যাওয়ার পথে বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। মঙ্গলবার ভোররাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে অসমের দেরগাঁওয়ে। দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন।

আরও পড়ুন   মাথাচাড়া দিচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১, ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা

সূত্র মারফত জানা গিয়েছে, ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি পিকনিকের উদ্দেশে গোলাঘাট থেকে তিনসুকিয়ার দিকে যাচ্ছিল। প্রায় পিকনিক স্পটে পৌঁছেও গিয়েছিল বাসটি। ভোর পাঁচটা নাগাদ আচমকাই উল্টো দিক থেকে আসা কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বেশ মারা যান ১৪জন। দুর্ঘটনায় ট্রাক ও বাসের চালক দুজনেরই মৃত্যু হয়েছে।

আরও পড়ুন   OPTICALILLUSION: জিনিয়াসরাই শুধু পারবে নীচের দেওয়া ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

অন্যদিকে, আহতদের উদ্ধার করে দেরগাঁও সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা গুরুতর বলেই জানা গিয়েছে। এ প্রসঙ্গে গোলাঘাটের ডেপুটি কমিশনার পি উদয় প্রবীণ জানান, ‘জাতীয় সডকের একপাশে রাস্তা মেরামতের কাজ চলছিল এবং সেই কারণেই উভয় দিক থেকে যানবাহন ডিভাইডারের অপর পাশ ব্যবহার করছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ট্রাকটি খুব দ্রুত গতিতে আসছিল, সেটি বাসটিকে ধাক্কা দেয়।’

About Post Author