Home » ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় সাওজি চিকেন

ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় সাওজি চিকেন

সময় কলকাতা ডেস্ক, ৩ জানুয়ারি: মটন ছাড়া যেন বাঙালির কোনো উৎসব জমতেই চায়না। মটন ছাড়া বাঙালির যে কোনও অনুষ্ঠানই অসম্পূর্ণ থেকে যায়। পুজো মানেই কি শুধু মিষ্টি মুখ? সেই দস্তর ভেঙ্গে বাড়ির সদস্যদের জন্য বানিয়ে ফেলুন সাওজি চিকেন। গরম ভাত, বিরিয়ানি কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে সাওজি চিকেন। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই সাওজি চিকেন। ভিন্ন স্বাদের সাওজি চিকেন একেবারে চেটেপুটে খাবে সকলেই। সাওজি চিকেন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  ফের ইডির তলব এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

উপকরণ
মুরগির মাংস – ৭০০ গ্রাম
আদা বাটা ও রসুন বাটা ১ টেবিল চামচ
দই- ১ কাপ
লাল লঙ্কার গুড়ো- ২ চা চামচ
আচারের তেল ও লেবুর রস- ১ চা চামচ
বড় সাইজের পেঁয়াজ কুচি- ৩ টে
চাট মশলা- ৩ চা চামচ
কাজুবাদাম- ১৫-২০ টা
টমেটো বাটা-২ টি
ধনে গুঁড়ো- ২ চা চামচ
গরম মশলা গুঁড়া- হাফ চামচ
দুধ – ১ কাপ
ফ্রেশ ক্রিম-পরিমাণ মত
কসুরি মেথি- ১ চা চামচ
ধনে পাতা কুচি- হাফ কাপ
নুন- স্বাদমতো

প্রণালী

প্রথমে মাংসটিকে রসুন বাটা, টক দই, লাল লঙ্কার গুঁড়ো, নুন, লেবুর রস, আচারের তেল মাখিয়ে ফ্রিজে ১ঘণ্টা রেখে দিন। এবার একটি কড়াই গরম করে কোন তেল না দিয়ে এই ম্যারিনেট করা মাংসটি দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না সব জল শুকিয়ে যায়। অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে সেটিকে গরম করে নিন পেঁয়াজ কুচি ও কাজুবাদাম দিয়ে নাড়তে থাকুন। একটু ভাজা হলে এটি মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিন। ওই কড়াইয়ে আবার তেল দিয়ে মাংস ও বাকি আদা রসুন বাটা দিয়ে দিন। এরপর এরমধ্যে টমেটো বাটা দিয়ে নাড়তে থাকুন। ধনেগুঁড়ো, পরিমাণমতো নুন ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ১ চামচ চাট মশলা দিয়ে ভাল করে নাড়তে থাকুন। শেষে তেল বেরিয়ে আসলে এক কাপ দুধ যোগ করুন। দুধ একটু শুকিয়ে এলে গরম জল আর কাজু ও পেঁয়াজ বাটা দিয়ে দিন।এবার কড়াইটিকে দেখে ১৫ মিনিট হালকা আঁচে রান্না করতে থাকুন, রান্না হয়ে এলে ওপর থেকে কাসুরি মেথি, আর ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম ভাত,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন সাওজি চিকেন।

About Post Author