Home » সবুজ সাথী প্রকল্পের সাইকেলে চেপে রাম মন্দিরে চলল ১৮ বছরের রামভক্ত মানব

সবুজ সাথী প্রকল্পের সাইকেলে চেপে রাম মন্দিরে চলল ১৮ বছরের রামভক্ত মানব

সানী রায়, ডুয়ার্স ,সময় কলকাতা ,৫ জানুয়ারি : মানব মেলালেন। সবুজ সাথী আর রাম মন্দিরের মেলবন্ধন ঘটালেন সাইকেলে লম্বা পাড়ি দিয়ে। কী করেছেন ১৮ বছরের যুবক মানব বিশ্বাস ?লুকসান থেকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল চালিয়ে রাম মন্দির দর্শনে অযোধ্যার পথে পাড়ি দিলেন  মানব বিশ্বাস। আগামী ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধনের আগেই নিজের আশা পূরণে সাইকেলে সওয়ার হয়ে অযোধ্যায় যাওয়ার সিদ্ধান্ত নেন রামভক্ত যুবক। সওয়ারি হয়েছেন রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প থেকে পাওয়া  সাইকেলের ।

বিষয়টি এত সহজ ও অনায়াসে হয় নি।মানব বিশ্বাসের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে দিয়ে তিনি দিনমজুরের কাজে যোগ দেন। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হলে থেকেই তিনি মোবাইল ও সংবাদপত্রের মাধ্যমে এ বিষয়ে খোঁজখবর রাখতে শুরু করেন।

ট্রেন, প্লেন বা বাস থাকতে সাইকেলে কেন? এই প্রশ্নের উত্তরে মানব বিশ্বাস বলেন, “কষ্ট না করলে কেষ্ট মেলে না। ভগবানকে পেতে হলে এটুকু কষ্ট তো করতেই হবে।” তাঁর যাত্রাপথের খরচ জোগাতে বন্ধুরা চাঁদা তুলেছে। সেই টাকা নিয়েই তিনি অযোধায় যাচ্ছেন। সাইকেলের সামনে ভারতের পতাকা।

ছেলের অযোধ্যা দর্শনের প্রসঙ্গে মানব বিশ্বাসের মা মালতী মণ্ডল বিশ্বাস বলেন, “ছেলে খুব ছোট থেকেই রাম ভক্ত। মোবাইলে রামায়ণ ও মহাভারত সব কিছুই দেখে ফেলেছে। ভগবান রামের স্তোত্রও ওঁর মুখস্থ।” ‘রামভক্ত ছেলে’ সবুজ সাথী প্রকল্পের সাইকেলে চেপে চলল অযোধ্যা।।

আরও পড়ুন সারাবিশ্বে তোলপাড় : ১৬ বছরের কিশোরীর ভার্চুয়াল গণধর্ষণের অভিযোগ

About Post Author