সময় কলকাতা ডেস্ক, ১১ জানুয়ারি: ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। এই ভূমিকম্পের উৎস স্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুলের থেকে ২৪১ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্ব হিন্দুকুশ অঞ্চলে। ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে খবর, এদিন দুপুর ২ টো ৫০ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্প হয় আফগানিস্তানে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ভূমিকম্পে হতাহতের কোনও খবর নেই।
আরও পড়ুন LEAGUE CUP: লিগ কাপ সেমিফাইনালে দ্বিতীয় ডিভিশনের ক্লাবের বিরুদ্ধে হার চেলসির
বৃহস্পতিবার দুপুরে দিল্লি সহ-সংলগ্ন অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। এছাড়াও জম্মু-কাশ্মীরেও এই কম্পন অনুভূত হয়। এই কম্পনের ব্যাপক প্রভাব পড়েছে পাকিস্তান সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। অন্যদিকে, এদিনের এই ভূমিকম্পের ফলে পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা থেকে রাজধানী দিল্লি ও সংলগ্ন অঞ্চল কেঁপে ওঠে। দিল্লিতে ঘরের সিলিং ফ্যান থেকে আসবাবও কেঁপে ওঠে। যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, এর আগে গত ডিসেম্বর মাসেই ২৪ ঘণ্টার ব্যবধানে জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। ওইদিন সকাল ৭.৩৫ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের ফৈজাবাদ। ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে খবর, দুদিনের ব্যবধানে জোরাল কম্পন অনুভূত হয় আফগানিস্তানে। এই ঘটনার পর থেকেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যদিও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এর আগে ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। আফগানিস্তানের ফৈজাবাদ এলাকায় কম্পন অনুভূত হয়। সেসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতে ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?