Home » বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রথম দু’ঘন্টায় ভোটের হার খুব কম

বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রথম দু’ঘন্টায় ভোটের হার খুব কম

সময় কলকাতা ডেস্ক, ৭ জানুয়ারি: রবিবার বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিন সকাল আটটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ পর্ব। আর তা চলবে বিকেল চারটে পর্যন্ত। মোট ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন ভোটার ভোট দেবেন। মোট ২৯৯টি আসনে। ভোট হচ্ছে বলেই জানা গিয়েছে। এদিন ভোট গ্রহণ শুরু হওয়ার পরই ঢাকায় ভোট দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘ আমরা সুষ্ঠুভাবে ভোট করতে পারছি এর জন্য জনগণকে কৃতজ্ঞতা জানাই জনগণের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে।’

আরও পড়ুন  জাঁকিয়ে শীত কবে থেকে রাজ্যে? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

ইতিমধ্যেই মাগুরা কেন্দ্রে ভোট দিয়েছেন ক্রিকেটার তথা আওয়ামী লীগের প্রার্থী শাকিব আল হাসান। এদিন ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোন অশান্তির খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বুথে বুথে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রকে আটক করা হয়েছে। যদিও প্রথম দু’ ঘন্টায় ভোটের হার খুবই কম। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভোটারদের তেমন উপস্থিত লক্ষ্য করা যায়নি।

আরও পড়ুন   নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করে দেখান..

বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোটার ছিল না। বেলা গড়ালেই ভোটের হার বৃদ্ধি পাবে বলেই আশাবাদী নির্বাচন কমিশন। এদিকে, নির্বাচনের আগে একাধিক জায়গায় নাশকতার ঘটনা ঘটেছে। বিএনপি ডাকা হরতালের কারণে বরিশাল চট্রগ্রাম চট্টগ্রামের বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষ শুরু হয়েছে। কার্যত সেকারণেই ভোটারদের উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। তবে ভোট ঘিরে রাজধানী ঢাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাস্তার দু’ পাশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকী রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনীও।

About Post Author