সময় কলকাতা ডেস্ক, ১৩ জানুয়ারিঃ শরীরের বিভিন্ন রোগ নিরাময় থেকে শুরু করে হজমের সমস্যায় এলাচ দারুণ কার্যকরী। এলাচে রয়েছে প্রচুর পরিমাণে আ্যন্টি অক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দেহের ক্ষতিকর টক্সিন দূর করে দিতে এলাচের কোনও জুড়ি নেই। যাঁদের ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করেছে, তাঁরা নিয়মিত সকালে খালি পেটে এলাচ ভেজানো জল খেলে ত্বক টানটান হয়, বলিরেখা কমে। এছাড়াও শরীরের মধ্যে থাকা অতিরিক্ত ক্যালোরি ঝড়িয়ে দেয় এলাচ। বমি বমি ভাব দূর করতেও এলাচ দারুণ সাহায্য করে। এমনকী হজমের সমস্যায় দারুণ কাজ করে এলাচ। এলাচে এমনকিছু উপাদান রয়েছে যা হজমের সমস্যায় ম্যাজিকের মত কাজ করে। জ্বরের পর মুখের স্বাদ চলে গেলে এলাচের গুঁড়োর সঙ্গে একচামচ মধু ম্যাজিকের মত কাজ করে। খাবারের স্বাদ এবং সুবাস বাড়ানোর কাজে এলাচের জুড়ি মেলা ভার। হজমের সমস্যায় এলাচের কার্যকারিতা সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক-

হজমের সমস্যায় এলাচ
হজমের জন্য যে সমস্ত প্রয়োজনীয় এনজাইমের দরকার হয়, তা এলাচের দ্বারা তৈরি করা যায়। এলাচ খেলে তা হজম ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এছাড়াও এলাচের বিভিন্ন উপাদান পেটের নানান সমস্যা দূর করতে সাহায্য করে। পাশাপাশি পেটে জালাভাব ব্যাথা কমাতে এলাচ খুবই উপকারী। এটি বিপাকতন্ত্রকে সক্রিয় রাখে এবং হজমে সাহায্য করে। বুক জ্বালা, বমি বমি ভাব থেকে মুক্তি পেতে এলাচ মুখে দিন।
ডায়াবেটিসের সমস্যায় এলাচ
ডায়াবিটিসকে কন্ট্রোলে রাখা আজকের দিনে বড় টার্গেট। এলাচ ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে পারে। কেননা এলাচে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরে ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে দারুণ কাজ করে। আর দেহে ইনসুলিনের কার্যকারিতা বাড়লে খুব সহজেই ব্লাড সুগারকে বশে আনতে পারবেন। তাই ডায়াবিটিস রোগীরা সুস্থ থাকতে নিয়মিত এলাচ খান।

আলসারের জন্য ভাল
এইচ পাইলোরি নামক ব্যাকটেরিয়ার কারণে পাকস্থলীতে ক্ষত হতে পারে। যাকে আমরা চলতি ভাষায় আলসার বলে থাকি। পেটের আলসার একটি জটিল অসুখ।
এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মতো নিয়ম মেনে ওষুধ খান। সেই সঙ্গে রোজ এলাচ খান। তাতেই এই সমস্যার সমাধান পেতে পারেন।
হৃদরোগ নিরাময়ে এলাচ
এলাচ হাঁপানি ও হৃদরোগ নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি হৃদস্পন্দন স্বাভাবিক রাখে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়া এলাচ রক্তসঞ্চালনেও সহায়ক। প্রতিদিন এলাচ খেলে রক্তের ঘনত্ব সঠিক থাকে। এছাড়া নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস ক্যানসার প্রতিরোধে সহায়তা করে। এলাচ দেহে ক্যানসারের কোষ গঠনে বাঁধা প্রদান করে থাকে।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?