Home » উচ্চ রক্তচাপের সমস্যায় আজ থেকেই পাতে রাখুন এক কোয়া রসুন

উচ্চ রক্তচাপের সমস্যায় আজ থেকেই পাতে রাখুন এক কোয়া রসুন

সময় কলকাতা ডেস্ক, ১৭ জানুয়ারিঃ উচ্চ রক্তচাপের সমস্যায় এখন অনেকেই ভুগছেন। তাই এ বিষয়ে সতর্ক হওয়া খুবই জরুরি। উচ্চ রক্তচাপের সমস্যায় সবার প্রথমেই আমাদেরকে যথাযথ ডায়েটের কথা মাথায় রাখতে হবে। প্রেশারের মতো গুরুতর রোগের ক্ষেত্রে ডায়েট খুব জরুরি। এক্ষেত্রে ডায়েট ঠিক রাখলে উচ্চ রক্তচাপের সমস্যা সহজেই নিয়ন্ত্রিত হবে। প্রেশার বেশি থাকলে হৃদরোগ থেকে শুরু করে স্ট্রোক, কিডনির অসুখ, চোখের অসুখের আশঙ্কা বাড়ে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগটি নিয়ে সতর্ক হতে হবে। এক্ষেত্রে উচ্চ রক্তচাপের সমস্যায় পাতে রাখুন এক কোয়া রসুন।  জেনে নেওয়া যাক কোন কোন খাবার খেলে উচ্চ রক্তচাপের সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে-

আরও পড়ুন  OPTICAL ILLUSION: মাত্র ১ শতাংশ মানুষ পেরেছেন নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে  

রসুন
শীতকালে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে রসুন খান। রসুনের মধ্যে রয়েছে ভরপুর ভিটামিন সি এবং ভিটামিন বি৬। এছাড়াও রয়েছে ম্যাঙ্গানিজ। এর সাহায্যে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। সুস্থ থাকতে রোজ সকালবেলায় খালি পেটে দু’কোয়া রসুন খান। এতে অনেক উপকার পাবেন।
পাতিলেবু
পাতিলেবুতে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন সি। এছাড়াও এই লেবুতে রয়েছে বিশেষ কিছু খনিজ। যা কমিয়ে দিতে পারে প্রেশার। পাশাপাশি পাতিলেবুতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাজিকের মত কাজ করে প্রেশার রোগীদের ক্ষেত্রে।


টকদই
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক সাহায্য করে টকদই। এতে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এইসব উপকরণের প্রভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। টকদই হল প্রোটিন সমৃদ্ধ খাবার। এটি ফ্যাট ঝরাতেও কাজে লাগে। তাই সুস্থ থাকতে আপনি শেষ পাতে টকদই খেতে পারেন।
জলপাই
জলপাই রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যাপক সাহায্য করে। জলপাইয়ের মধ্যে রয়েছে ওমেগা ৩ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টস এবং পলিফেনলস। এইসব উপকরণ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। রক্তচাপের মাত্রা বেশি থাকলে তা কমায়।

About Post Author