সময় কলকাতা ডেস্ক, ১৬ জানুয়ারিঃ মুরগির মাংস কমবেশি সবারই ভীষণ প্রিয়। কিন্তু মুরগির ঝোল বা কষা রোজের পাতে মোটেই ভাল লাগে না। মুরগির নতুন রেসিপির খোঁজ করেন সকলেই। তাই স্বাদ বদলাতে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানিজ চিকেন সিজলার। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন জাপানিজ চিকেন সিজলার। জাপানিজ চিকেন সিজলার খেতে যেমন সুস্বাদু তেমন যেকোনো সময় এটি বানিয়ে নেওয়া যেতে পারে। জাপানিজ চিকেন সিজলার বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপির হদিস-

উপকরণ
চিকেন-৫০০
দেরাদুন চাল- ৫০০ গ্রাম
আদাকুচি- ২ চা চামচ
রসুন কুচি-১ চা চামচ
সয়াসস- ১ চামচ
গাজর ছোট ও লম্বা কুচি- ১টি
ছোট করে কাটা ফুলকপি- পরিমাণ মত
পেঁয়াজকলি কুচি- ১ কাপ
বিনস কুচি- ২টি
শুকনোলঙ্কা ভাজা- ৫টি
হলুদ ও লঙ্কাগুঁড়ো- পরিমাণ মতো
সাদাতেল- ৩ চা চামচ
নুন,চিনি- স্বাদ মতো

রন্ধন প্রণালী
প্রথমে চিকেনের মধ্যে ভিনিগার,বেরেস্তা,হলুদ ও লঙ্কাগুঁড়ো মিশিয়ে ১ ঘন্টা ঢাকা দিয়ে ম্যারিনেট করে রাখুন। কড়াইতে কিছুটা তেল দিয়ে আদা ও রসুনকুচি ভেজে তুলে নিতে হবে। এবারে ওই তেলেই চিকেন দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে দিন। এবার জল শুকিয়ে আসলে সয়াসস,ভেজে রাখা পেঁয়াজ-আদা-রসুন দিয়ে মিশিয়ে পরিমাণমতো নুন ও চিনি দিয়ে মিশিয়ে নামাতে হবে। তারপর আবার পরিষ্কার কড়াইতে তেল গরম করে ফুলকপি,গাজর,আলু,পেঁয়াজকলি ও ডিমের পোচ ভেজে তুলে রাখতে হবে। তারপর ওই কড়াইতে ফুলকপি কুচি ও কড়াইশুঁটি দিয়ে ভেজে তাতে গাজর কুচি ও পেঁয়াজকলি কুচি,বিনস কুচি দিয়ে আরো কিছুক্ষন ভেজে ভাতটা দিয়ে মিশিয়ে পরিমাণমতো নুন,চিনি ও সয়াসস দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে। এবারে একটা প্লেটে ভেজে নেওয়া ভাতের উপর ডিমের পোচ দিয়ে তার চারপাশে লম্বা করে কেটে ভেজে নেওয়া গাজর,পেঁয়াজকলি,ফুলকপি,আলু ও রান্না করা চিকেন দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। ব্যস তৈরি জাপানিজ চিকেন সিজলার।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি