সময় কলকাতা ডেস্ক, ১৫ জানুয়ারি: শীতকালে চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে গেলে এমন করেই চুলের যত্ন নিতে হবে, যাতে এইসময় আপনাকে পার্লারে গিয়ে টাকা খরচ করতে না হয়! সারাদিন রোদে,ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন নেওয়া দরকার ঠিক তেমনই দরকার চুলের যত্নের। কেননা এইসময় চুলের যত্ন না নিলে চুলের জেল্লা নষ্ট হয়ে যায়। এমনকী চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়। তাই প্রতিদিন নিয়ম করে চুলের যত্ন নেওয়া অভ্যাস করুন। শীতকালে চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে প্রোটিন হেয়ার প্যাক, তেল মালিশ, শ্যাম্পু দারুণ কাজ করে। এছাড়াও চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে সপ্তাহে অন্তত একদিন স্ক্যাল্প ক্লিনজিং অবশ্যই দরকার। এছাড়াও চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে সপ্তাহে ২-৩ দিন পরপর শ্যাম্পু করুন। শীতকালে চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখার জন্য রইল কিছু টিপস-
স্ক্যাল্প ক্লিনজিং
যত শীতই পড়ুক না কেন, এই সময় অবশ্যি চুলে শ্যাম্পু দরকার। কেননা স্ক্যাল্প অপরিষ্কার থাকলেই সংক্রমণ হওয়ার ভয় থাকে। ফলে খুশকি তো হয়ই, সেই সঙ্গে স্ক্যাল্পে চুলকানি হয়। এর জন্য শীতকালে হেয়ার ফলও হতে থাকে। তাই সপ্তাহে অন্তত ৩ দিন শ্যাম্পু করুন। ইষদুষ্ণ জলে শ্যাম্পু করে নিন। তাতেই ফিরবে চুলের হাল।
সপ্তাহে একদিন প্রোটিন হেয়ার প্যাক
নিয়মিত চুলের যত্ন নেওয়া প্রয়োজন। তাই সপ্তাহে অন্তত একদিন প্রোটিন হেয়ার প্যাক লাগাতেই হবে। এক্ষেত্রে ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন আপনি। এতে আপনার চুলও ভালো থাকে। ঘরোয়া হেয়ার প্যাক বাড়িতে বানানোর জন্য হেনা পাউডারের সঙ্গে টক দই মিশিয়ে নিতে পারেন। সেটি চুলে লাগাতে পারেন সপ্তাহে অন্তত ১ দিন। উপকার পাবেন। এছাড়া, টক দই, ডিম দিয়েও বাড়িতে তৈরি করে নিতে পারেন হেয়ার প্যাক। এই হেয়ার প্যাক স্ক্যাল্পে ও চুলে ভালো করে লাগিয়ে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।
ত্রিফলা খান
ত্রিফলা আমাদের স্বাস্থ্যের জন্যেও খুব ভালো। শীতকালে প্রতিদিন ত্রিফলা খাওয়ার অভ্যাস করলে চুলের অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে ত্রিফলা। চুলে তাড়াতাড়ি পাক ধরে যাওয়াও রোধ করে। বাজারে ত্রিফলা চূর্ণও পাওয়া যায়। সেটি জলে ভিজিয়ে রেখে পান করুন। আপনি মধু মিশিয়েও এটি পান করতে পারেন। এতে উপকার পাবেন।
তেল মালিশ
শীতকালে সপ্তাহে অন্তত ২-৩ দিন চুলে তেল মালিশ করতেই হবে। এক্ষেত্রে আমন্ড অয়েল বা নারকেল তেল মাখতে পারেন আপনি। নারকেল তেল একটি পাত্রে নিয়ে সামান্য পরিমাণে গরম করে নিন। সেই তেল আপনার স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিতে পারেন। পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে স্ক্যাল্পে মালিশ করে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। তেল মেখে সারা রাত রাখবেন না। এতে চুলের ক্ষতি হবে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে