সময় কলকাতা ডেস্ক, ২৩ জানুয়ারিঃ লোকসভা নির্বাচনের আগে ফের কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে বড়সড় রদবদল। এবার কলকাতার একগুচ্ছ থানার ইন্সপেক্টর থেকে ওসি সব পদেই রদবদল করল লালবাজার। ইতিমধ্যেই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। যেখানে কলকাতা পুলিশের একসঙ্গে ৫৫ জন ইন্সপেক্টর পদে রদবদল করা হয়েছে। এছাড়া ৪৫টি থানার ওসি পদে রদবদল করা হয়েছে। যে সমস্ত থানার ইনস্পেক্টর পদে রদবদল ঘটান হয়েছে, তার মধ্যে বিশেষভাবে উল্লখযোগ্য নিউ মার্কেট, বউবাজার, বড়বাজার, পূর্ব যাদবপুর, কলকাতা লেদার কমপ্লেক্স, বড়তলা, মানিকতলা, আমহার্স্ট স্ট্রিট, নর্থ পোর্ট, ওয়াটগঞ্জ, ওয়েস্ট পোর্টে, একবালপুর, পার্কস্ট্রিট, কড়েয়া, যাদবপুর, রবীন্দ্র সরোবরে মতো থানাগুলি।
আরও পড়ুন ICC T-20 XI: টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসির বর্ষসেরা দলের নেতা সূর্য, দলে ভারতের কতজন সুযোগ পেলেন?
আরও পড়ুন শীতের ঝোড়ো ব্যাটিং শুরু, তারই মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিছুক্ষণের মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি
অন্যদিকে, লোকসভা নির্বাচনের আগে জেলা পুলিশের ২৯৭ জন সাব ইন্সপেক্টরকে বিভিন্ন জেলার পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই পুলিশে বেশ কয়েকবার রদবদল করা হয়েছে। এমনকী রাজ্যে নতুন ডিজিও হয়েছেন। গত ডিসেম্বর মাসে নবান্নের তরফে রাজ্যের নতুন ডিজি-র নাম ঘোষণা করা হয়। তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিব পদ থেকে সরিয়ে ফের পুলিশে আনা হয় রাজীব কুমারকে। বসান হয় রাজ্য পুলিশের ডিজি পদে। গত সপ্তাহে রাজ্য পুলিশের একাধিক আইপিএস পদাধিকারীদের বদলি করা হয়।
বিজ্ঞপ্তি জারি করে একাধিক অ্যাডিশনাল এসপি, এসডিপিও ও এএসপি পদে রদবদলের সিদ্ধান্তের কথা জানানো হয় পুলিশের তরফে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, একাধিক পদাধিকারীদের বদলির নির্দেশ দেওয়া হয় সেই সময়ে। ওই দফায় মোট ১৯৫ জনের বদলির নির্দেশ দেওয়া হয়। গত বছরের নভেম্বর মাসেও কলকাতা পুলিশে বড় রদবদল হয়। যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ)-কে সিআইডিতে বদলি করার পাশাপাশি রাজ্য পুলিশের একাধিক সিনিয়র আইপিএস অফিসারকে বদলি করা হয় গোয়েন্দা বিভাগে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা