সময় কলকাতা ডেস্ক, ২৭ জানুয়ারিঃ কলকাতায় জল দুর্ভোগ। শনিবার অর্থাৎ আজ শহর কলকাতার বিস্তীর্ণ এলাকায় দিনভর বন্ধ থাকবে জল সরবরাহ। সূত্রের খবর, রবিবার সকাল পর্যন্ত কাজ হবে। রবিবার দুপুর ১২টার পর ফের স্বাভাবিক হবে পরিষেবা। জানা গিয়েছে, এই সময় পাইপ লাইন মেরামত থেকে শুরু করে, ভালভ মেরামত করা ও অন্যান্য কাজ করা হবে। শনিবার যাদবপুর, টালিগঞ্জ, গার্ডেনরিচ, বেহালা এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন LIVERPOOL FC: লিভারপুলে ক্লপ জমানার অবসান, মরশুম শেষেই ছাড়বেন দায়িত্ব
PADMA AWARD: এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্রীড়াবিদরা পেলেন এ বারের পদ্ম পুরস্কার
যে বোরোগুলিতে জল বন্ধ থাকবে সেগুলি হল— বোরো-৮, বোরো-৯, বোরো-১০, বোরো-১১, বোরো-১২ (কিছু অংশ), বোরো-১৩, বোরো-১৪, বোরো-১৫ ও বোরো-১৬। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, গান্ধী ময়দান, সেন পল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী,কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক বুস্টার পাম্পিং স্টেশন ও ক্যাপসুল পাম্পিং স্টেশন থেকে এদিন কোনও পানীয় জল সরবরাহ করা হবে না।
এর ফলে দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ, গড়িয়া, জোকা, নাকতলা, বাঁশদ্রোণী, নেতাজিনগর, আজাদগড়, গরফা, সন্তোষপুর, যাদবপুর, মোমিনপুর,বেহালা, হরিদেবপুর, চেতলা, হাজরা, গড়িয়াহাট, বিক্রমগড়, প্রিন্স আনোয়ার শা রোড সহ একাধিক এলাকায় শনিবার সকাল ১০টা থেকে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। তবে, সাধারণ মানুষের যাতে কোনরকম অসুবিধা না হয় সেই জন্য জায়গায় জায়গায় পানীয় জলের গাড়ি পৌঁছে দেওয়া হবে।কলকাতা পুরসভার মোট ন’টি বোরোর বিভিন্ন এলাকায় জল সরবরাহ বন্ধ রাখা হবে।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
মানসিক ভারসাম্য হারিয়ে টালা ব্রিজের ল্যাম্প পোস্টের মাথায় কসরৎ
মৌলবাদের ভ্রূকুটি পেছনে ফেলে কলকাতায় তসলিমা নাসরিন