সময় কলকাতা ডেস্ক, ২৭ জানুয়ারি : ভারত ইংল্যান্ডের প্রথম টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারত চালকের আসনে থাকলেও তৃতীয় দিনে ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে ইংল্যান্ড। তৃতীয় দিন সকালে দ্রুত ভারতকে ৪৩৬ রানে অলআউট করে দিয়ে ১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। ১৬৩ রানের মধ্যে ৫ উইকেট পড়ে গেলেও ষষ্ঠ উইকেটে বেন ফোক্স কে নিয়ে অলি পোপ দুর্দান্ত লড়াই চালান। ওলি পোপের শতরানের সৌজন্যে তৃতীয় দিনে ইনিংস পরাজয়ের ভ্রূকুটি কাটিয়ে সম্মানজনক জায়গায় পৌঁছেছে ইংল্যান্ড। হার বাঁচানোর জন্য মরিয়া লড়াই চালাচ্ছে ইংল্যান্ড।
আরও পড়ুন ট্যাক্সিচালকের স্বপ্নের সওদাগর পুত্র রেহান আহমেদ
তৃতীয় দিন সকালও ছিল ইংল্যান্ডের। ভারতের তিনটি উইকেট দ্রুত ফেলে দিয়ে ভারতকে ৪৩৬ রানে বেঁধে রাখে। ১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরু ভালো হলেও দ্রুত সাজঘরে ফিরে যান জো রুট, বেয়ারস্টো এবং অধিনায়ক বেন স্টোকস। কিন্তু একা কুম্ভ হয়ে লড়ে যান অলি পোপ। দিনের শেষে ২০৮ বলে ১৪৮ রানে অপরাজিত তিনি। উইকেটরক্ষক ব্যাটসম্যান ফোক্সকে নিয়ে ষষ্ঠ উইকেটের জুটিতে ১১২ রান যোগ করেন অলি পোপ । ফোক্স ফিরে যাওয়ার পরে রেহান আহমেদকে নিয়ে অবিচ্ছিন্ন সপ্তম উইকেটের জুটিতে ৪১ রান তুলে ফেলেছেন। ইংল্যান্ড তৃতীয় দিনের শেষে ১২৬ রানে এগিয়ে রয়েছে যা ভারতীয় শিবিরে দুশ্চিন্তা বাড়াচ্ছে।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার