Home » ফাইনালে শক্তি বাড়াচ্ছে ইস্টবেঙ্গল

ফাইনালে শক্তি বাড়াচ্ছে ইস্টবেঙ্গল

সময় কলকাতা ডেস্ক,২৮ জানুয়ারি : রবিবার সন্ধ্যেবেলা কলিঙ্গ সুপার কাপের  বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল ও ওড়িশা এফ সি। জয়ের লক্ষ্যে মরিয়া ইস্টবেঙ্গল ফাইনালের আগে শক্তি বাড়াচ্ছে। সুপার কাপে টানা চারটি ম্যাচে জিতে ফাইনালে ওঠা ইস্টবেঙ্গল দলে ভারতীয় দলের সঙ্গে থাকা মহেশ নাওরেম, লালচুংনুঙ্গা যোগ দিয়েছেন । ভারতীয় দলের দুই তারকা মহেশ,নুঙ্গা ও সেমিফাইনালে সাসপেনশনে থাকা বোরহা হেরেরা ফাইনাল ম্যাচের স্কোয়াডে রয়েছেন। স্বাভাবিক ভাবেই ফাইনালে ইস্টবেঙ্গলের শক্তি বাড়ছে। এখন দেখার সেমিফাইনালে জামশেদপুরের বিরুদ্ধে খেলা টিমের সাফল্যের পরে ফাইনালে উইনিং কম্বিনেশনকে ভাঙবেন কিনা কোচ কার্লেস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গল কোচ ডুরান্ড কাপের মত ফাইনালে যে ব্যর্থ হতে চাইবেন না এবং সেজন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপাবেন তা বলাই বাহুল্য। উড়িষ্যার বিরুদ্ধে সাফল্য পেতে সেরা দল বেছে নিতে ইস্টবেঙ্গল কোচ কোন কোন ফুটবলারদের ব্যবহার করেন এখন সেটাই দেখার। ট্রফি খরা কাটে কিনা এখন সেটাও দেখার।

আরও পড়ুন প্রয়াত মৃণাল সেনের পছন্দের অভিনেত্রী শ্রীলা মজুমদার

About Post Author