Home » বঙ্গে শীতের ঝোড়ো ইনিংস শুরু, তারই মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির ভ্রুকুটি

বঙ্গে শীতের ঝোড়ো ইনিংস শুরু, তারই মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির ভ্রুকুটি

সময় কলকাতা ডেস্ক, ২৭ জানুয়ারিঃ ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ভ্রুকুটি। আগামী তিন থেকে চার দিন সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে কুয়াশাছন্ন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। হেমন্তের হিমেল হাওয়ায় বঙ্গে শীতের ঝোড়ো ইনিংস শুরু। ক্রমশ কমছে তাপমাত্রার পারদ। রবিবার থেকে আরও নামবে তাপমাত্রার পারদ। যদিও মঙ্গলবার থেকে কলকাতায় ফের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। আবারও বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরে সকাল হতেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ।

আরও পড়ুন    PADMA AWARD: এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্রীড়াবিদরা পেলেন এ বারের পদ্ম পুরস্কার

দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। সোমবারের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে শহর কলকাতা। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়ছে। বেলা বাড়তেই কলকাতার আকাশ রোদ ঝলমলে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৭ থেকে ৯২ শতাংশ। বঙ্গে শুরু হয়ে গিয়েছে শীতের ইনিংস। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। পশ্চিমের জেলাগুলোতেও রীতিমতো মতো হাঁকিয়ে ব্যাটিং করছে শীত।

পূর্বাভাস বলছে, সপ্তাহান্তে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কারণে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বেশি। অধিকাংশ সমতলভাগেই তাপমাত্রা নিম্নমুখী। মহারাষ্ট্রেও হু হু করে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

About Post Author