সময় কলকাতা ডেস্ক, ২৭ জানুয়ারিঃ লোকসভা নির্বাচনের আগে ফের কলকাতা পুলিশের একাধিক পদে রদবদল। শহর কলকাতার একাধিক থানার অফিসার ইনচার্জ, অ্যাডিশনাল অফিসার ইনচার্জকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে শুক্রবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, কলকাতা পুলিশের অধীনে থাকা শহরের একাধিক থানায় বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আগে কলকাতা পুলিশের একাধিক পদে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি মামলায় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত
কলকাতা পুলিশের তরফে জানা গিয়েছে, মোট ৬০ জন পুলিশ অফিসারকে বদলি করা হচ্ছে। কলকাতা পুলিশের পাশাপাশি এদিন রাজ্য পুলিশের ২৮৫ জন অফিসারকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের অধীনে থাকা জোড়াসাঁকো, কড়েয়া, গার্ডেনরিচ, এন্টালি, ট্যাংরা, চিৎপুর সহ একাধিক থানার অফিসারদের রদবদল করা হয়েছে। এর আগে গত মঙ্গলবারই কলকাতার একগুচ্ছ থানার ইন্সপেক্টর থেকে ওসি সব পদেই রদবদল করেছে লালবাজার। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কলকাতা পুলিশের একসঙ্গে ৫৫ জন ইন্সপেক্টর পদে রদবদল করা হয়েছে। এছাড়া ৪৫টি থানার ওসি পদে রদবদল করা হয়েছে।
যে সমস্ত থানার ইনস্পেক্টর পদে রদবদল ঘটান হয়েছে, তার মধ্যে বিশেষভাবে উল্লখযোগ্য নিউ মার্কেট, বউবাজার, বড়বাজার, পূর্ব যাদবপুর, কলকাতা লেদার কমপ্লেক্স, বড়তলা, মানিকতলা, আমহার্স্ট স্ট্রিট, নর্থ পোর্ট, ওয়াটগঞ্জ, ওয়েস্ট পোর্টে, একবালপুর, পার্কস্ট্রিট, কড়েয়া, যাদবপুর, রবীন্দ্র সরোবরে মতো থানাগুলি। অন্যদিকে, লোকসভা নির্বাচনের আগে জেলা পুলিশের ২৯৭ জন সাব ইন্সপেক্টরকে বিভিন্ন জেলার পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই পুলিশে বেশ কয়েকবার রদবদল করা হয়েছে। এমনকী রাজ্যে নতুন ডিজিও হয়েছেন। গত ডিসেম্বর মাসে নবান্নের তরফে রাজ্যের নতুন ডিজি-র নাম ঘোষণা করা হয়। তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিব পদ থেকে সরিয়ে ফের পুলিশে আনা হয় রাজীব কুমারকে। বসানো হয় রাজ্য পুলিশের ডিজি পদে।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা