Home » ফের হাওয়া বদলের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ২৪ ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি

ফের হাওয়া বদলের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ২৪ ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি

সময় কলকাতা ডেস্ক, ৩০ জানুয়ারিঃ ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদলের পূর্বাভাস। মঙ্গলবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা একধাক্কায় বাড়তে পারে। একইসঙ্গে  ২৪ ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। বুধবার এবং বৃহস্পতিবার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে চার দিন সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ রোদ ঝলমলে থাকবে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। সোমবারের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকতে পারে কুয়াশার দাপট, সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

আরও পড়ুন  IRFAN PATHAN: বর্ধমানে গিয়ে দেশের উদীয়মান অলরাউন্ডারদের বিশেষ বার্তা ইরফানের

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। শীতের আমেজ কমবে। বেলা বাড়তেই কলকাতার আকাশ রোদ ঝলমলে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার দুপুরের পর থেকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বুধবার থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন বেশিরভাগ জেলাতে।এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪২ থেকে ৯২ শতাংশ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে।

পূর্বাভাস বলছে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং কলকাতাতে। অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কারণে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বেশি। উত্তর দিনাজপুর ও সংলগ্ন এলাকাগুলিতে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ঠান্ডার আমেজ থাকবে। দার্জিলিঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত চলতে পারে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা।

About Post Author