Home » সদ্য কোলেস্টেরল ধরা পড়েছে? কোলেস্টেরল নিয়ন্ত্রণে আজ থেকেই খান এই তেল

সদ্য কোলেস্টেরল ধরা পড়েছে? কোলেস্টেরল নিয়ন্ত্রণে আজ থেকেই খান এই তেল

সময় কলকাতা ডেস্ক, ৩০ জানুয়ারিঃ শরীরে কোলেস্টেরল বৃদ্ধি পেলে তা বিভিন্ন রক্তনালীতে জমতে পারে। রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকলে শরীরে দেখা দিতে পারে কঠিন রোগ। কোলেস্টেরল নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, পেরিফেরাল আর্টারি ডিজিজ, স্ট্রোক সহ নানা অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এই পদার্থ শরীরে বাড়তে থাকলে তা রক্তনালীর মধ্যে জমা হয়। ফলে রক্ত ঠিকভাবে চলাচল করতে পারেনা। এই প্রতিটি রোগের জন্য মৃত্যু হওয়ার ঝুঁকি বেশি থাকে। বিশেষজ্ঞরা তাই বলছেন কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে কিছু তেল একেবারেই এড়িয়ে চলা ভালো। এক্ষেত্রে অলিভ অয়েল, ফ্ল্যাক্সসিড অয়েল, অ্যাভোকাডো অয়েল, আমন্ড অয়েল এবং তিল তেল খুবই ভাল। আসুন জেনে নেওয়া যাক এমন কিছু তেলের সম্পর্কে যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটায়।

আরও পড়ুন   জমি কেলেঙ্কারি মামলায় ইডির মুখোমুখি হতে রাজি হেমন্ত সোরেন, তল্লাশিতে বাড়ি থেকে বাজেয়াপ্ত BMW

অলিভ অয়েল
জলপাই থেকে নিষ্কাশিত এই তেল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল স্বাস্থ্যের জন্য খুব ভাল। এতে ফেনল জাতীয় যৌগের সংখ্যা প্রায় তিরিশটি। এই উপাদানটি একই সঙ্গে প্রদাহনাশক এবং সংবহনতন্ত্রের স্বাস্থ্যরক্ষার জন্য বেদশ উপকারী। চিকিৎসকদের মতে অন্যান্য তেলের তুলনায় এই তেলে মোনো-আনস্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, যা খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে।

সূর্যমুখীর তেল
সূর্যমুখীর তেলের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট কম থাকলেও ভালো পরিমাণে ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড থাকে। তবে অতিরিক্ত ওমেগা-৬ এর অতিরিক্ত ব্যবহারে প্রদাহজনিত সমস্যা অনেক বেড়ে যেতে পারে।


সয়াবিন তেল
চিকিৎসকদের মতে, যাঁদের কোলেস্টেরল বেশি, তাঁরা সয়াবিন তেলেও রান্না করতে পারেন। মাছ ছাড়া সয়াবিন তেল কিন্তু ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভাল উৎস। যা হার্টের স্বাস্থ্যের জন্য ভীষণ ভাল। সমীক্ষা অনুযায়ী, প্রতি দিন দেড় চামচ সয়াবিন তেল শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ায় না, বরং তা নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়া, সয়াবিন তেলে থাকা ফাইটোস্টেরল এলডিএল কোলেস্টেরল কমাতেও সাহায্য করে।

নারকেল তেল
নারকেল তেলের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট অনেক বেশি পরিমাণে থাকে। এতে ট্রাইগ্লিসারাইডস রয়েছে, যার কিছু স্বাস্থ্যকর দিক থাকলেও এলডিএল কোলেস্টেরল যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দেয়।
ভুট্টার তেল
ভুট্টার তেলের মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। যা অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে প্রদাহ জনিত সমস্যা হতে পারে। আর এতে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিও বাড়ে। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে আজ থেকেই এই তেল বাদ দিন।                                                                                                                                                      

About Post Author