সময় কলকাতা ডেস্ক, ৩১ জানুয়ারিঃ কখনো শীত, কখনো গরম। বাতাসের মধ্যেই শীতের নিভু ভাবের আমেজ। তবে কি বসন্ত এসে গেল। আর এই না গরম না ঠান্ডার ফলে শরীরে বাসা বাঁধছে সর্দি – কাশি, আলার্জি মতন নানা রোগ। সেইসঙ্গে এই শীতকালের ত্বক রুক্ষ-শুস্ক হওয়া খুবই স্বাভাবিক।এই সময় ত্বকের আর্দ্রতা ভাব ও উজ্জ্বলতাকে ঠিক রাখার জন্য সঠিক পদ্ধতিতে ত্বকের যত্ন নেওয়া দরকার। ত্বকের আর্দ্রতা ঠিক রাখতে কোন প্রোডাক্ট ব্যাবহার করব? ত্বকের আর্দ্রতা ভাব দেখা দিলে কী কী ভাবে যত্ন নেব? তা আমাদের জেনে নেওয়া খুবই প্রয়োজন। শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কি করবেন, অনেকেই তা বুঝতে পারেন না। এক্ষেত্রে আপনাকে রুটিন মাফিক স্কিন কেয়ার করতে হবে। সেইসঙ্গে শীতকালে ত্বকের আর্দ্রতা সমস্যা থেকে মুক্তি পেতে পাতে রাখতে হবে এই খাবার-
আরও পড়ুন বাড়ছে গ্রেফতারির আশঙ্কা, জমি কেলেঙ্কারি মামলায় আজ ইডির মুখোমুখি হবেন হেমন্ত সোরেন
খাবার পাতে নিম
বাতাসে এই সময় নানা রোগ জীবানু ভেসে বেড়ায়। তাই শরীরকে সুস্থ রাখতে খাবার পাতে রোজ নিয়ম করে রাখুন ভাজা নিম পাতা। গরম ভাতে ভাজা নিম পাতা খেলে, রোগ প্রতিরোধে কার্যকরি ভূমিকা নিম। এছাড়াও প্রতিদিন নিম পাতার রসও খেতে পারেন। নিমে আছে আ্যান্টি মাইক্রোবিয়াল,আ্যান্টি ভাইরাল এবং আ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের দেহে বিশেষ ভাবে উপকার করে।
মধু খান
শরীরে রোগ প্রতিরোধ তৈরি করতে নিয়মিত মধু খেতে পারেন। পাতিলেবুর রসের সঙ্গে অল্প মধু মিশিয়ে খেলে শরীরে ভিটামিন সি ও আ্যান্টি অক্সিডেন্টের পরিমান বৃদ্ধি পাবে।

কাঁচা হলুদ
এই সময় সর্দি কাশি নিত্য নৈমিত্তিক ব্যাপার। সর্দি থেকে বাচতে ও চর্মরোগ দূর করতে কাঁচা হলুদের জুড়ি মেলা ভার।লিভারের রোগ প্রতিরোধেও হলুদ বিশেষ ভূমিকা নেয়। নিজেকে সুস্থ রাখতে কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারেন, বা রান্নায় হলুদ রাখতে পারেন।
পর্যাপ্ত পরিমাণে জল
পর্যাপ্ত পরিমাণে জল খান। এই সময় আবহাওয়া কিছুটা হলেও শুস্ক হয়, ফলে শরীরে জলে ঘাটতি যেন না হয়।দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার জল পান করা উচিত।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু