Home » VICTOR VAZQUEZ: দলবদলের বাজারে চমক, মেসির প্রাক্তন সতীর্থ এবার ইস্টবেঙ্গলে

VICTOR VAZQUEZ: দলবদলের বাজারে চমক, মেসির প্রাক্তন সতীর্থ এবার ইস্টবেঙ্গলে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাত, ৩০ জানুয়ারি: কলিঙ্গ বিজয় ও সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়া এখন অতীত। অতীত হয়ে গিয়েছেন  বোরহা হেরেরাও। যিনি গোয়ার পথে অনেকটাই পা বাড়িয়েছেন বলে জানা যাচ্ছে। ইস্টবেঙ্গলের হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গোল করেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। বড় ম্যাচেও গোল করিয়েছেন সতীর্থকে দিয়ে। সেই হেরেরাকে হারিয়ে  ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে ট্রফিজয়ের হর্ষের মধ্যেও বিষাদ। তবে, ইস্টবেঙ্গলের হেড স্যার  কার্লেস কুয়াদ্রাতকে যারা চেনেন তাঁরা জানেন ইস্টবেঙ্গল কোচ বিকল্প ভেবে নিয়েই তাঁর দাবার বোর্ড সাজাচ্ছেন।  আইএসএলে সুপার সিক্সে পৌঁছে যাওয়া বা এএফসি কাপ জেতার জন্য তিনি এমন কাউকে খুঁজে রেখেছেন যিনি প্রকৃত অর্থেই মিডিও জেনারেল। তাঁর নাম ভিক্টর ভাসকোয়েজ। মেসির প্রাক্তন এই সতীর্থকে সই করিয়ে চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল বলে সূত্রের খবর।

আরও পড়ুন: কাটোয়া পুরসভার উদ্যোগে নকআউট ফুটবল প্রতিযোগিতা

কে এই ইস্টবেঙ্গলের নতুন বিদেশী? চলুন একনজরে দেখে নেওয়া যাক। হালে অ্যামেরিকার মেজর সকার লিগে খেলতে দেখা গিয়েছে ভিক্টরকে। যেই লিগে বর্তমানে খেলেন মেসি বা সুয়ারেজের মত তারকারা। আন্তর্জাতিক ক্লাব ফুটবলে  সমীহ জাগানোর মত নাম ভিক্টর ভাসকোয়েজ। যিনি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপাতে চলেছেন। এক সময়  লা লিগার ক্লাব বার্সেলোনার  হয়েও খেলেছেন তিনি। তখন কাতালান ক্লাবে তাঁর সতীর্থ ছিলেন স্বয়ং লিওনেল মেসি। এছাড়াও ২০১৫ সালে  বেলজিয়ামের সর্বোচ্চ পর্যায়ের ডোমেস্টিক লিগে খেলেছেন। পেয়েছেন বর্ষসেরা ফুটবলারের খেতাবও। ২০১৬ সাল থেকে  মধ্যপ্রাচ্যে মূলত কাতারের সেরা দলের হয়েও খেলতে দেখা গিয়েছে তাকে।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: বিশ্বের মাত্র ১ শতাংশ মানুষ মাত্র ১০ সেকেন্ডে নীচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পেরেছেন

এখন একটাই প্রশ্ন, ৩৭ বছর বয়সে  এসে ইস্টবেঙ্গলে  তিনি কতটা কার্যকরী হয়ে ওঠেন মেসির প্রাক্তন সতীর্থ। নিয়মিত খেলার মধ্যে থাকা ভিক্টর ভাসকোয়েজের ক্ষেত্রে বলার কথা হল তিনি এখনও গোল করতে পারেন, গোল করাতেও পারেন। যা তাঁর বর্ণময় ক্যারিয়ার জুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে তিনি করে এসেছেন। লাল হলুদ জার্সি গায়ে তিনি কোচ ও সমর্থকদের প্রত্যাশাকে কতটা সফল করে তুলতে পারেন তা সময়ই বলবে।

About Post Author