সুজয় ভট্টাচার্য, সময় কলকাতা, ৩০ জানুয়ারি: পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভার উদ্যোগে হয়ে গেল নকআউট ফুটবল প্রতিযোগিতা। পুরসভার অধীনস্থ গোবিন্দ বাগান ফুটবল ময়দানে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গত ১৯ শে জানুয়ারি প্রতিযোগিতা শুরু হয়। শুভ সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আজ ছিল ফাইনাল খেলা।
আরও পড়ুন আরব সাগরে জলদস্যুদের হাত থেকে পাক জাহাজ-সহ ১৯ পাক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী
জানা গিয়েছে, প্রায় ৯৯ বছরের প্রাচীন এই হরিশচন্দ্র মেমোরিয়াল শিল্ড ও ইষ্টপদ দে রানার্স আপ কাপ প্রতিযোগিতা। একটা সময়ে এই মাঠেই খেলে গিয়েছেন অতীতের দিকপাল ফুটবলার বিদেশ বসু, সুব্রত ভট্টাচার্য, চিমার ওকেরিরা। রাজ্য থেকে আগামীদিনের তারকা ফুটবল তুলে আনার জন্য এখনও চলছে এই প্রতিযোগিতা।
আরও পড়ুন SARFARAZ KHAN: জাতীয় দলে সফর শুরু সরফরাজের, বিশাখাপত্তনমে অভিষেক?
এ বছর ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে দুর্গাপুর বয়েজ ক্লাব ও চন্দনগর স্পোর্টিং ক্লাব। হাড্ডাহাড্ডি ফাইনালে নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। টাইব্রেকারে দুর্গাপুর বয়েজকে হারিয়ে জয়ী হয়েছে চন্দনগর স্পোর্টিং ক্লাব। জয়ী দলের হাতে তুলে দেওয়া হয় দেড় লক্ষ টাকার চেক। শিল্ড রানার্স দুর্গাপুর বয়েজের তুলে দেয়া হয় রানার্স কাপ ও এক লক্ষ টাকার চেক।
ফাইনালের দিন মাঠে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি, কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলী, পুরপ্রধান সমীর কুমার সাহা, রাজ্য তৃণমূলের সভানেত্রী চন্দনা মাঝি, ইউসুফা খাতুন-সহ অন্যান্যরা। প্রতিযোগিকে কেন্দ্র করে সাধারণ ফুটবলপ্রেমী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ