স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ জানুয়ারি: প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লক্ষ্যে আরও একধাপ এগোল আর্সেনাল। মঙ্গলবার নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে হারিয়ে দিল মিকেল আর্তেতার ছেলেরা। খেলার ফল গানারদের পক্ষে ২-১। আর্সেনালের হয়ে গোল দুটি করেন গ্যাব্রিয়েল জেসুস ও বুকায়ো সাকা। এই জয়ের ফলে ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দু’নম্বরে উঠে এসেছে আর্সেনাল।

খেলার শুরু থেকে রাশ ছিল আর্সেনালের ফুটবলারদের। বিপক্ষের বক্সে বারবার হানা দিচ্ছিলেন সাকা, মার্টিনেল্লি, জেসুসরা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি তাঁরা। বিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে একপ্রকার কালঘাম ছুটে গিয়েছিল। স্কোরবোর্ড গোলশূন্য রেখে বিরতিতে যান দুই দলের ফুটবলাররা। দ্বিতায়ার্ধে গোলমুখ খুলতে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। কারণ প্রিমিয়ার লিগ টেবিলের বর্তমান যা পরিস্থিতি, তাতে একটি পয়েন্ট হারালেও ট্রফি জয়ের সম্ভাবনা ক্ষীণ হবে। দ্বিতীয়ার্ধের প্রথমভাগে ডেডলক ভাঙে আর্সেনাল। গোল করে দলকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের ৬৬ মিনিটে চোখ ধাঁধানো গোল করলেন এই ব্রাজিলিয়ান তারকা। দূরহ কোণ থেকে গোলরক্ষককে নাটমেগে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন জেসুস।

More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার