সময় কলকাতা ডেস্ক, ৩১ জানুয়ারিঃ ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদলের পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। বঙ্গে শীতের আমেজ থাকলেও নতুন করে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা আপাতত নেই। মঙ্গলবার বিকেলের পর থেকেই কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে শুরু হয়্বছ্ব বৃষ্টি। বৃষ্টিপাতের জন্য বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে চার দিন সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ রোদ ঝলমলে থাকলেও বৃষ্টি হবে। বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকতে পারে কুয়াশার দাপট, সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
আরও পড়ুন দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত প্রসঙ্গে মুখ খুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার দু’এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার দুপুরের পর থেকে আংশিক বৃষ্টি হতে পারে। বুধবার থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন বেশিরভাগ জেলাতে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৮ থেকে ৯২ শতাংশ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে।
পূর্বাভাস বলছে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং কলকাতাতে। অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কারণে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বেশি। কালিম্পঙের পার্বত্য এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে হচ্ছে বৃষ্টি ও তুষারপাত। এর প্রভাব পড়েছে উত্তর ভারতের সমতলেও। উত্তর-পশ্চিম ভারত সহ বেশ কিছু রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!