Home » স্কুলছাত্রীর মুণ্ডহীন দেহ উদ্ধার মালদায়, অভিযুক্তের বাড়ি ভাঙচুর ক্ষুব্ধ জনতার

স্কুলছাত্রীর মুণ্ডহীন দেহ উদ্ধার মালদায়, অভিযুক্তের বাড়ি ভাঙচুর ক্ষুব্ধ জনতার

সময় কলকাতা ডেস্ক, ১ ফেব্রুয়ারিঃ মুখ্যমন্ত্রীর মালদা সফরের ২৪ ঘন্টা আগে ইংরেজবাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়ে ছিল পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছিল পুলিশ। বুধবার গভীর রাতে সেই স্কুলছাত্রীর মুণ্ডহীন দেহ উদ্ধার হল মালদা শহর থেকে ঢিল ছোঁড়া দূরত্ব ইংরেজবাজারের আম বাজার থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি মালদহের ইংরেজবাজারে। নিহত ছাত্রীর প্রতিবেশী যুবকের বাড়ি ভাঙচুর ক্ষুব্ধ জনতার। এমনকী ইংরেজবাজার থানা ঘেরাও করেছে প্রতিবেশীরা। অপহরণ করে ওই ছাত্রীকে খুন করা হয়েছে বলেই অভিযোগ।

আরও পড়ুন   সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ অর্থমন্ত্রীর, পরিকাঠামো ও মূলধনী খাতে একধাক্কায় অনেকটা খরচ বাড়াল কেন্দ্র

ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুদিন আগেই নিখোঁজ হয়ে যায় স্কুলছাত্রী। এরপর পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। যে জায়গায় শেষবার দেখা গিয়েছিল ছাত্রীকে সেখানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এক যুবককে শনাক্ত করে। সেই যুবককে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করা হলে টানা জেরায় খুনের কথা স্বীকার করে নেয় সে।

আরও পড়ুন  সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ অর্থমন্ত্রীর, পরিকাঠামো ও মূলধনী খাতে একধাক্কায় অনেকটা খরচ বাড়াল কেন্দ্র

OPTICAL ILLUSION: ৯৯ শতাংশ মানুষ পারেনি নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

এরপরই শুরু হয় ওই নিখোঁজ ছাত্রীর দেহের খোঁজ। বুধবার রাতে ইংরেজবাজারের একটি গুদামের ছাদ থেকে ছাত্রীর কাটা মাথা উদ্ধার করা হয়। নিখোঁজ স্কুলছাত্রীর দেহ উদ্ধারের পরই গোটা এলাকাজুড়ে উত্তেজনা ছড়ায়। অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। আসবাবপত্রে আগুনও লাগিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে গভীর রাতেই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে যান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও। তবে কী কারণে ওই স্কুলছাত্রীকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

About Post Author