Home » ঝাল-ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ডিম সরষে

ঝাল-ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ডিম সরষে

সময় কলকাতা ডেস্ক, ২ ফেব্রুয়ারিঃ রোজের পাতে ডিমের ঝোল আর কষা মোটেই ভালো লাগে না। ডিমের নতুন রেসিপির খোঁজ করেন সকলেই। তাই স্বাদ বদলাতে এবার বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন ডিম সরষে। সরষে আর ডিমের মেলবন্ধনে তৈরি এই ডিম সরষে চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ডিম সরষে। ডিম সরষে বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-  

আরও পড়ুন    জমি কেলেঙ্কারি মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতারির প্রতিবাদে ওয়াকআউট ইন্ডিয়া জোটের সাংসদদের

উপকরণ
ডিম-৫ পিস
টক দই- আধ কাপ
কাঁচা লঙ্কার পেস্ট- ১ চা চামচ
গোটা কাঁচা লঙ্কা- ৪ টে
রসুন পেস্ট- আধ চা চামচ
সরষের তেল- ৪ চা চামচ
সরষে বাটা- আধ কাপ
নুন- পরিমাণ মত
হলুদ গুঁড়ো- ২ চামচ
জিরে গুঁড়ো-২ চা চামচ


রন্ধন পদ্ধতি

প্রথমেই ডিম সেদ্ধ করে মাঝখান থেকে অর্ধেক করে নিন। কড়াইয়ে তেল গরম করে হালকা করে ডিম ভেজে তুলে রাখন। এবার ডিমের মধ্যে তাতে রসুন, কাঁচা লঙ্কা, সরষের তেল, নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে একঘণ্টার মত মেখে রাখুন। বাটি নিয়ে তাতে দই ভাল করে ফেটিয়ে নিন। এবার কড়াইতে পরিমাণ মত সরষের তেল দিয়ে তাতে ম্যারিনেট করে রাখা ডিমগুলো দিয়ে দিন। একটু নেড়েচেড়ে দই দিয়ে দিন। মনে রাখবেন একদম হালকা আঁচে রান্নাটা করতে থাকুন। তারপর নুন, জিরে গুঁড়ো, গোটা লঙ্কা দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। শুকিয়ে গেলে একটু জল দিন। রান্নার প্রায় শেষ পর্যায়ে সরষে বাটা দিয়ে দিন। ৭-৮ মিনিট পর গ্যাস বন্ধ করে উপর দিয়ে সামান্য কাঁচা সরষের তেল দিয়ে ঢেকে দিন। ব্যস তৈরি ডিম সরষে।

About Post Author