Home » শীতের মরশুমে সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন চিংড়ি মাশরুম স্যুপ

শীতের মরশুমে সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন চিংড়ি মাশরুম স্যুপ

সময় কলকাতা ডেস্ক, ৬ ফেব্রুয়ারিঃ চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না,এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। চিংড়ি মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। বাজারে এখন ভালো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন চিংড়ি মাশরুম স্যুপ। স্যুপ মানেই কি চিকেন অথবা ভেজিটেবল? সেই দস্তুর ভেঙে বানিয়ে ফেলুন লোভনীয় চিংড়ি মাশরুম স্যুপ। চেনা পদের অচেনা স্বাদ পেতে স্যুপ বানান চিংড়ি মাছ ও মাশরুম দিয়ে। চিংড়ি মাশরুম স্যুপ বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  OPTICAL ILLUSION: জিনিয়াসরা শুধু পেরেছেন নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন? 

উপকরণ
মাশরুম -১ কাপ
মাঝারি চিংড়ি ৬-৭টা
পিঁয়াজকুচি -১ টেবিল চামচ
রসুনকুচি -১ চা চামচ
আদাবাটা -১ চা চামচ
তেল -১ টেবিল চামচ
জল -২ কাপ
গোলমরিচ গুঁড়ো -১ চা চামচ
ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
নুন – স্বাদমতো

আরও পড়ুন  OPTICAL ILLUSION: বিশ্বের ১ শতাংশ মানুষ পেরেছেন ১০ সেকেন্ডের মধ্যে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

রন্ধন পদ্ধতি
প্রথমেই কড়াইয়ে তেল গরম করে তাতে রসুনকুচি, আদাবাটা ও পেঁয়াজকুচি ভেজে নিন। এবার সেই তেলে চিংড়ি মাছ ও আধ কাপ মাশরুম দিয়ে দিন। কয়েক মিনিট ভালো করে ভেজে চিংড়ি ও মাশরুম তুলে রাখুন। এবার বাকি মাশরুমের মধ্যে ১ কাপ জল দিয়ে দিন। ১০ মিনিট পর মাশরুম তুলে ব্লেন্ডারে একটি পেস্ট বানিয়ে নিন। এবার এর সঙ্গে আরও ১ কাপ জল দিয়ে ফুটিয়ে ভাজা চিংড়ি ও মাশরুম দিয়ে দিন। পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস তৈরি সুস্বাদু চিংড়ি মাশরুম স্যুপ।

About Post Author