Home » রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে আজ থেকেই ডায়েটে যোগ করুন এই ফল

রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে আজ থেকেই ডায়েটে যোগ করুন এই ফল

সময় কলকাতা ডেস্ক, ৭ ফেব্রুয়ারিঃ রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ার কারণে মারাত্মক সমস্যা হতে পারে। গাঁটে গাঁটে ব্যথা, কিডনির সমস্যা, হার্টের সমস্যার মতো নানারকম জটিলতা দেখা দিতে পারে শরীরে। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। গাউট হলে শরীরের জয়েন্ট জমে ইউরিক অ্যাসিড। সেক্ষেত্রে জয়েন্টে খুবই ব্যথা হয়। এক্ষেত্রে আপনি রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে শীতকালে কিছু ফল খেলে অনেকটা রেহাই পাবেন। এই তালিকায় রয়েছে- 

আরও পড়ুন   নৈশভোজে চিলি চিকেন নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন লাহোরি চিকেন

কিউই
এই ফলে রয়েছে ভিটামিন সি, ফোলেট, ভিটামিন ই, পটাশিয়াম সহ একাধিক জরুরি উপাদান। এমনকী এতে মজুত অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতেও সাহায্য করে। তাই হাইপারইউরেসেমিয়ায় আক্রান্ত রোগীদের ডায়েটে এই ফল থাকা আবশ্যক। এতে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন।
কলার
কলাও ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণের দারুণ কাজ দেয়। কেননা এই ফলে রয়েছে ভিটামিন সি-এর ভাণ্ডার যা ইউরিক অ্যাসিডকে কমাতে সিদ্ধহস্ত। শুধু তাই নয়, এই ফল হল পটাশিয়াম সমৃদ্ধ। তাই নিয়মিত কলা খেলে যা ইউরিক অ্যাসিড কমে।
আপেল
আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবারের। এই উপাদান অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে শরীর থেকে বের করে দেয়। শুধু তাই নয়, এই ফলে ম্যালিক অ্যাসিডেরও সন্ধান মেলে, যা রক্তে ইউরিক অ্যাসিডকে নিষ্ক্রিয় করে। তাই সুস্থ থাকটে আজ থেকেই ডায়েটে যোগ করুন এই ফল।
চেরি
ইউরিক অ্যাসিডকে কমাতে হলে আপনাকে নিয়মিত চেরি খেতেই হবে। কেননা এই ফলে রয়েছে অ্যান্থোসায়ানিন নামক একটি উপাদান যা কিনা ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখে। শুধু তাই নয়, এতে মজুত ভিটামিন সি এবং ফাইবার একত্রে মিলে গাউটের ব্যথা-যন্ত্রণাকেও প্রশমিত করে। তাই গাউট আর্থ্রাইটিসে ভুক্তভোগীদের ডায়েটে এই ফল রাখতেই হবে।
কমলালেবু
এই ফলে রয়েছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, এই দুই উপাদানই ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে আনার কাজে সিদ্ধহস্ত। এমনকী শরীর থেকে টক্সিন বের করে দেওয়ার কাজেও এই ফলের জুড়ি মেলা ভার। তাই সুস্থ থাকতে রোজ একটা করে কমলালেবু খেতেই হবে। এতে হাতেনাতে উপকার পাবেন।

About Post Author