Home » রাজনীতিতে থাকতে নারাজ মিমির সাংসদ পদে ইস্তফার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে

রাজনীতিতে থাকতে নারাজ মিমির সাংসদ পদে ইস্তফার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে

সময় কলকাতা ডেস্ক, ১৫ জানুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাংসদ পদে ইস্তফার আবেদন জানালেন যাদবপুরের সংসদ মিমি চক্রবর্তী। মুখ্যমন্ত্রী আইনগত কারণে ইস্তফায় সবুজ সংকেত দেন নি । মিমি জানিয়েছেন,  মুখ্যমন্ত্রী মিমির ইস্তফার আবেদন মঞ্জুর করলে তিনি লোকসভার স্পিকারের কাছে তার ইস্তফাপত্র পেশ করবেন। তিনি জানিয়ে দিয়েছেন, যাদবপুরের সাংসদ পদ ছাড়ার পাশাপাশি রাজনীতিতে থাকার ইচ্ছেই তার নেই।

মিমি যে এরকম করতে পারেন তার গুঞ্জন ছিলই।    হালেই সংসদের দু’টি স্ট্যান্ডিং কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। বৃহস্পতিবারই বিধানসভায় মুখ্যমন্ত্রীর  বক্তব্যের পরে  মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মিমি গণমাধ্যমকে জানিয়েছেন  , ‘‘আমার যা বলার ছিল, দিদিকে বলেছি। অনেকে বলছিলেন, আমি পরবর্তী টিকিট পাকা করার জন্য এটা করছি। কিন্তু আমি বিশ্বাস করি, রাজনীতি আমার জন্য নয়।’’

আরও পড়ুন ইডির তলব মুকুল রায়কে

About Post Author