সময় কলকাতা ডেস্ক, ১৫ ফেব্রুয়ারি: নতুন করে হাওয়া বদল এর ইঙ্গিত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার ও দক্ষিণবঙ্গে কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। তারই মধ্যে ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সন্ধ্যা ও রাতের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। উত্তরের জেলাগুলোতে ঠান্ডার প্রকোপ ভালোই রয়েছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটিও। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ আরও কিছুদিন থাকবে।
আরও পড়ুন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ সুকান্ত মজুমদার, রণক্ষেত্র সন্দেশখালি
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। বৃহস্পতিবার পুজো পর্যন্ত বঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে সকাল থেকেই আকাশ মেঘলা। শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার। তিলোত্তমায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বাড়বে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪২ থেকে ৮৯ শতাংশ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে। পশ্চিমের জেলাগুলোতেও শীতের আমেজ অনেকটাই বেশি।
পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহ থেকেই আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে। সকালের দিকে আকাশ থাকবে মেঘলা। গত কয়েকদিন ধরেই এক ধাক্কায় শহর কলকাতায় অনেকটাই নেমেছিল তাপমাত্রার পারদ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে অনেকটাই। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পূর্ব উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং পূর্ব উত্তর প্রদেশে। গুজরাট এবং অসমে অবস্থান করছে দুটি ঘূর্ণাবর্ত। এছাড়াও কর্ণাটক থেকে মধ্য ভারতের বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা আসতে পারে উত্তর-পশ্চিম ভারতে।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
বিজেপি ইতিহাস জানে না, ভারতকে ধ্বংস করে দিচ্ছে : কাকলি ঘোষ দস্তিদার
জাল লটারির ব্যবসা, অভিযোগ দায়ের