Home » প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি

প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি

সময় কলকাতা ডেস্ক, ১৬ ফেব্রুয়ারি: প্রয়াত ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি। শুক্রবার ভোর ২টো ২০ মিনিটে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল বিধায়কের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ক্যানসার এবং বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। অবশেষে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পার্ক স্ট্রিট কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। তৃণমূল বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশ করেছেন দলের বর্ষীয়ান নেতা-নেত্রীরা।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: এই ধাঁধার সমাধান করতে পারবে শুধু জিনিয়াসরা, ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

ইদ্রিস আলি তৃণমূলের একনিষ্ঠ সদস্য ছিলেন। বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনের সময় তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই  তাঁর শরীর ভাঙতে শুরু করেছিল। হাঁটাচলা করতে বেশ কিছুটা কষ্ট হত ইদ্রিস আলির। সম্প্রতি তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়তে থাকে। শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চলতি বিধানসভা অধিবেশনেও দেখা যায়নি ইদ্রিস আলিকে। অসুস্থতার কারণেই অধিবেশনে যোগ দিতে পারেননি তিনি। কিন্তু, তা সত্ত্বেও বিপুল ভোটে জয়ী হন তিনি।

রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিলেও তিনি পেশায় ছিলেন একজন আইনজীবী। সুরেন্দ্রনাথ কলেজে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন। কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতেন তিনি। তাঁর পারিবারিক ব্যবসাও ছিল। পরবর্তীতে তিনি রাজনীতিতে যোগ দেন। ২০১১ সালে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল। যদিও সেই সময় তিনি জয়ী হতে পারেননি। পরে ২০১৪ সালে তাঁকে বসিরহাট কেন্দ্রে লোকসভার প্রার্থী করে তৃণমূল। সেই সময় তিনি বিপুল ভোটে জয়ী হন। এরপর ২০২১ সালে ভগবানগোলা থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল।

About Post Author