Home » বিরিয়ানি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন জাফরানি চিকেন পোলাও

বিরিয়ানি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন জাফরানি চিকেন পোলাও

সময় কলকাতা ডেস্ক, ২২ ফেব্রুয়ারি: বাঙালির পাতে পোলাও মানেই সঙ্গে চিকেন বা মটন থাকা চাই। তাই আলাদা করে চিকেন না বানিয়ে পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন জাফরানি চিকেন পোলাও। চেনা পদের অচেনা বদল দেখতে পোলাও বানান চিকেন দিয়ে। পোলাওয়ের স্বাদ ভিন্ন ভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন জাফরানি চিকেন পোলাও। মটন কষা কিংবা বাটার চিকেনের সঙ্গে একেবারে জমে যাবে জাফরানি চিকেন পোলাও। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে জাফরানি চিকেন পোলাও। জাফরানি চিকেন পোলাও বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
চিকেন-১ কেজি
পেঁয়াজ-৬টি
তেজপাতা-৫টি
ক্ষীর-আধ কাপ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
জিরে-২ চা চামচ
বাসমতি চাল-১ কেজি
জায়ফল-আধখানা
কিশমিশ-আধ কাপ
লবঙ্গ-৫টি
দারচিনি-১ টুকরো
ছোট এলাচ-৮টি

গোলমরিচ-১ চা চামচ

নুন-স্বাদমতো 
চিনি-পরিমাণ মতো
ঘি-১ কাপ

রন্ধন প্রণালী
প্রথমেই চিকেনের মধ্যে পরিমাণ মত নুন, হলুদ মাখিয়ে হালকা করে হালকা ভেজে নিন। এরপর চাল সেদ্ধ করার সময়ে জিরে, গোলমরিচ, জায়ফল, লবঙ্গ, এলাচ অল্প পরিমাণে হাঁড়িতে দিয়ে দিন। মনে রাখতে হবে যে চাল অর্ধেক সিদ্ধ হয়ে গেলেই ছেঁকে তুলে রাখতে হবে। এবার বাকি মশলা শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিন। এবার কড়াইয়ে ঘি গরম করে কিশমিশ ভেজে তুলে রাখুন। ওই গরম ঘি-এর মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভেজে নিন। এবার তার মধ্যে নুন, চিনি, খোয়া ক্ষীর,ভাজা মশলা দিন। ভাল করে নেড়েচেড়ে চিকেনগুলি ওপরে বসিয়ে দিন। ওপরে ভাজা কিশমিশ এবং অল্প বেরেস্তা দিয়ে দিন। এরপর হাঁড়ির মুখ চাপা দিয়ে ৩০ মিনিট দমে বসান। ৩০ মিনিট হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন জাফরানি চিকেন পোলাও।

About Post Author