Home » উত্তরপ্রদেশের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে মৃত কমপক্ষে ৭ শ্রমিক

উত্তরপ্রদেশের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে মৃত কমপক্ষে ৭ শ্রমিক

সময় কলকাতা ডেস্ক ২৫ ফেব্রুয়ারি: তামিলনাড়ুর পর এবার উত্তরপ্রদেশের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। রবিবার দুপুরে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তরপ্রদেশের কৌশাম্বি। এই বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এমনকী ভয়াবহ এই বিস্ফোরণে বাজি কারখানার মালিক শাহিদেরও মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন  অনবদ্য ধ্রুব জুরেল, অশ্বিন-কুলদীপের ভেলকি, টেস্ট ও সিরিজ জয়ের মুখে ভারত

জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা নাগাদ উত্তরপ্রদেশের কোখরাজ থানার অন্তর্গত মাহেবা গ্রামের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গোটা এলাকা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। কারখানাটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। আশেপাশের একাধিক বাড়ি ভেঙে গিয়েছে। যদিও ওই কারখানায় বাজি তৈরি এবং বাজি বিক্রির অনুমোদন ছিল। মত ১৮জন শ্রমিক কারখানায় কাজ করতেন। ইতিমধ্যেই চারজন মৃতের পরিচয় জানা গিয়েছে। মৃতেরা হলেন শিবনারায়ণ, শিবকান্ত অশোক কুমার এবং জয়চন্দ্র।

এর আগে গত শনিবারই ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর বিরুধনগর জেলা। এই বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত একাধিক। জানা গিয়েছে, তামিলনাড়ুর ভেম্বাকোট্টি এলাকার ওই বাজি কারখানার কেমিক্যাল মিক্সিং রুমে এদিন বিস্ফোরণ ঘটেছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। কারখানাটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশেপাশের একাধিক বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। এই দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজে হাত লাগান পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছন ফরেন্সিক দলও। উদ্ধারকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় কারখানায় অন্ততপক্ষে কুড়ি থেকে ত্রিশ জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনাস্থলেই আগুনে পুড়ে মৃত্যু হয় বাজি কারখানায় থাকা ৭ জন শ্রমিকের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ২ শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত একাধিক। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, ওই বাজি কারখানার মালিকের নাম বিজয়। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে, কীভাবে এদিন বিস্ফোরণ ঘটল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাজির কেমিক্যাল মেশানোর সময়ই বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

About Post Author