Home » বৈবাহিক জীবনে অশান্তি, বিদেশ ভ্রমণে বাধা! জানুন রাশিফল

বৈবাহিক জীবনে অশান্তি, বিদেশ ভ্রমণে বাধা! জানুন রাশিফল

সময় কলকাতা ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি: আজ ২৬ ফেব্রুয়ারি: আজ আপনার দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দৈনিক রাশিফল অনুযায়ী আজ মিথুন রাশির জাতকদের বৈবাহিক জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে। ধনু রাশির জাতক/জাতিকাদের বিদেশ ভ্রমণের বাধা রয়েছে। বৈবাহিক জীবনে অশান্তি হওয়ার কারণে আর্থিক দিকেও সমস্যার সৃষ্টি হতে পারে। দেখে নিন কেমন কাটবে আজকের দিনটি।

আরও পড়ুন  ঘূর্ণাবর্তের জের, আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গেরএকাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

মেষ/ Aries রাশিফল (মার্চ ২১ – এপ্রিল 20)
কর্মক্ষেত্রে আজ গুরুত্বপূর্ণ উন্নতি হবে। যা আপনার জন্য সফলতা ডেকে আনবে। আজ স্ত্রীর থেকে সাবধান। আজ বহু পুরানো ঋণ থেকে মুক্তি পাবেন।

বৃষ/ Taurus রাশিফল ( এপ্রিল ২১- মে ২১ )
আজ কোনও শারীরিক যন্ত্রণায় ভোগার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কোন শারীরিক বলপ্রয়োগ করা থেকে বিরত থাকুন। আপনার শরীরের উপর আরো চাপ দেবে। বাড়িতেই বিশ্রাম নিন। ঘরে বসে আর্থিক সঙ্কট আপনাকে আজ বিরক্ত করতে পারে।

মিথুন/ Gemini রাশিফল ( মে ২২ – জুন ২১)

আজ আপনার স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি হবে। আপনার ফাঁকা সময় ঘর পরিষ্কার করতে হতে পারে। আজ আপনি আঘাত পেতে পারেন। ব্যাবসাতে লাভ হবে আজকে।

কর্কট/ Cancer রাশিফল ( জুন ২২ – জুলাই ২৩ )
কাছের কোন বন্ধু ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার কাছে উপদেশ চাইতে পারে। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য সাহসী হোন। আজ অনেক নতুন শত্রু চিনবেন।

সিংহ/ Leo রাশিফল ( জুলাই ২৪ –আগস্ট ২৩ )
ভয়, ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মত নেতিবাচক কাজগুলি থেকে দূরে থাকুন। প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে এমন কাজ করুন। কাউকে প্রভাবিত করার জন্য বেশী খরচ করবেন না।

কন্যা/ Virgo রাশিফল ( আগস্ট ২৪- সেপ্টেম্বর ২৩ )
কন্যা রাশির জাতক/জাতিকারা আজ অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন। আজকের দিনটি দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে। নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা জোগান।

তুলা/ Libra রাশিফল ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩ )
আজকে আপনি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবারের লোকজনের সঙ্গে রাতের দিকে তুমুল ঝামেলা হবে। আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল ( অক্টোবর ২৪ – নভেম্বর ২২ )
আজ আপনার স্ত্রীর সঙ্গে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। যারা মানসিক ভরসা চাইছেন তারা বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন। আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন।

ধনু/ Sagitarious রাশিফল ( নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২ )
আজ আপনি আপনার দীর্ঘ সময়ের মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আজকের দিনটি আপনার জীবনের লক্ষ্য পরিবর্তন করার সঠিক সময়। আজ আপনি খুব সুন্দর একটি সন্ধ্যা উপহার পেতে চলেছেন।

মকর/ Capricorn রাশিফল ( ডিসেম্বর ২৩ – জানুয়ারি ২২ )
আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ বিষয়গুলিকে সত্যিই অবিশ্বাস্য দেখাবে। আজকে আপনি শান্তি পাবেন। বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন। জীবনকে আজকে আপনি অনেক কাছে থেকে বুঝতে পারবেন।

কুম্ভ/ Aquarious রাশিফল ( জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯ )
আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন। আজকে আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল রাখা প্রয়োজন। প্রেমের দেবতার বাণের হাত থেকে বাঁচার সুযোগ কম।

মীন/ Pisces রাশিফল ( ফেব্রুয়ারি ২০- মার্চ ২০ )
মীন রাশির জাতক/ জাতিকারা আজকের দিনে জটিল পরিস্থিতিতে ভয় পাবেন না। সামাজিক অনুষ্ঠানে অংশ নিন, এতে আপনার মন ভালো থাকবে। এই রাশির বয়স্ক জাতকেরা আজকে নিজের পুরোনো কিছু পাবেন।

About Post Author