Home » মটন কারি নয়, স্বাদ বদলতে বানিয়ে ফেলুন মটন ইয়াখনি পোলাও

মটন কারি নয়, স্বাদ বদলতে বানিয়ে ফেলুন মটন ইয়াখনি পোলাও

সময় কলকাতা ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি: মটনের একই রকম পদ থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই মটন রান্নায় বিদেশি স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন মটন ইয়াখনি পোলাও। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মটন ইয়াখনি পোলাও। বিশেষ করে চিকেন কষার সঙ্গে একবার এই মটন ইয়াখনি পোলাও ডিনারে খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। মটন ইয়াখনি পোলাও বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। মটন ইয়াখনি পোলাও বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   তৃণমূল নেতাকে ‘খুনের চেষ্টা’, সিপিএম এখন বিজেপি হয়ে হিংসা ছড়াচ্ছে,বললেন মন্ত্রী

উপকরণ
১ কেজি বাসমতী চাল
১ কেজি মটন
২টি তেজপাতা
৮টি ছোট এলাচ
৮টি লবঙ্গ
৬ টি দারচিনি
১/৪ চা চামচ জয়ীত্রি জায়ফল গুঁড়ো
৩ইঞ্চি আদা টুকরো
২টেবিল চামচ ঘি
৬টেবিল চামচ সাদা তেল
১টেবিল চামচ গোটা ধনে
১টি গোটা রসুন কোয়া
১টি বড় পেঁয়াজ ডুমো করা
১টেবিল চামচ গোটা জিরে
১৫টি গোটা গোলমরিচ
১টেবিল চামচ গোটা মৌরি
৪টি পেঁয়াজ কুচি
১৫ টি কাঁচা লঙ্কা
১টেবিল চামচ আদা রসুন বাটা
৩টেবিল চামচ ফেটানো টক দই
২চা চামচ চিনি
১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
১/২ চা চামচ জিরে গুঁড়ো
স্বাদ মত নুন

রন্ধন প্রণালী
সবার প্রথমে মটন পরিস্কার করে ধুয়ে নিন। এবার এর মধ্যে সব মশলা ভালো করে মাখিয়ে জল এবং ১ টেবিল চামচ নুন দিয়ে মিডিয়াম আঁচে ২০ মিনিট ঢেকে রান্না করার পর গ্যাস অফ করে মটন তুলে নিতে হবে। এরপর মটন স্টক ছাঁকনি দিয়ে ছেঁকে গোটা মসলা সব ফেলে দিয়ে স্টক টা সরিয়ে রাখতে হবে। এবার বেরেস্তার জন্য কড়াইয়ে তেল দিয়ে বেরেস্তা তৈরি করে নিন। ওই তেলেই ঘি এবং পরিমাণ মত তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ একটু ভাজা হয়ে এলে বাকি মশলাগুলো দিয়ে দিন। এরপর হাঁড়িতে মটন ঢেলে ১০ কাপ মটন স্টক দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফুটান। ফুটে এলে জল ঝরানো চাল দিয়ে হালকা করে নেড়ে দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে ২০ মিনিট রান্না করুন। ২০ মিনিট পর ঢাকা খুলে ওপর থেকে চিনি দিয়ে হালকা নেড়ে নিয়ে ঘি দিয়ে দিন। ব্যস তৈরি লোভনীয় মটন ইয়াখনি পোলাও।

About Post Author