সময় কলকাতা ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি: ধীরে ধীরে বঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টিপাত। রবিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে ধীরে ধীরে রাজ্যের তাপমাত্রা বাড়তে শুরু করবে। কলকাতায় শীতের বিদায় পর্বের মধ্যে শনিবার পর্যন্ত আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে নিম্নমুখী। তবে, উত্তরবঙ্গের জেলাগুলোতে এখনও শীতের আমেজ থাকবে। এদিকে, অসম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচলপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন সন্দেশখালিকাণ্ডে নিরাপদ সর্দারকে শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে, সন্ধ্যার দিকে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে বাড়বে। ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করেছে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। শনিবার পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৭ থেকে ৮৮ শতাংশ।
পূর্বাভাস বলছে, শহর কলকাতা থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। কিন্তু উত্তুরে হাওয়ার দাপটে হালকা শীতের আমেজ রয়েছে। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। সকালের দিকে আকাশ রোদ ঝলমল থাকবে। শনিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বাধিক ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। শনিবার দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ হালকা ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওডিশা এবং ঝাড়খণ্ডে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এবং মধ্যভারতে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কেরালা, তামিলনাডু এবং দক্ষিণ ভারতে বাড়তে পারে গরম। অস্বস্তিকর আবহাওয়া থাকার সম্ভাবনা। উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা