Home » দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ৩ শ্রমিক

দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ৩ শ্রমিক

সময় কলকাতা ডেস্ক, ২৯ ফেব্রুয়ারি: ভয়াবহ বিস্ফোরণ দুর্গাপুর  ইস্পাত কারখানায়। আহত অন্তত পাঁচ জন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। কারখানা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ডিএসপির বেসিক অক্সিজেন ফার্নেসের ২ নম্বর কনভার্টার থেকে জল গড়িয়ে পড়ছিল। তখনই আচমকা বিস্ফোরণ হয়। দুর্ঘটনার সময়ে  মিলিয়ে ৭-৮ জন শ্রমিক কাজ করছিলেন সেখানে।

আরও পড়ুন   Ranji Trophy: রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠল এই চার দল, ফাইনালে ওঠার লড়াইয়ে কে কোন দলের মুখোমুখি হবে?

বিস্ফোরণের জেরে তিন জন শ্রমিক প্রায় ঝলসে যান। গুরুতর আহত দুই শ্রমিকের চিকিৎসা চলছে বেসরকারি হাসপাতালে। বাকিদের চিকিৎসা চলছে ডিএসপি মেন হাসপাতালে। গোটা ঘটনায় কারখানা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে। এদিন বিস্ফোরণের কারণে মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধুলোয় ঢেকে যায়। তখন সেখানে কাজ করছিলেন স্থায়ী, অস্থায়ী মিলিয়ে পাঁচ জন শ্রমিক।

আরও পড়ুন    OPTICAL ILLUSION: এই ধাঁধার সমাধান করতে পারবে শুধু জিনিয়াসরা, ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

শ্রমিকদের অভিযোগ, গত তিন দিন ধরে জল লিকেজ হচ্ছিল ওই কনভার্টার থেকে। সংস্কার করার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ তা করেনি। অন্যদিকে, এদিন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান ডিএসপির ইডি (ওয়ার্কস)। তাঁকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা। এই দুর্ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর স্টিল প্লান্টের আইএনটিটিইউসি নেতা স্নেহাশিস ঘোষ বলেন, ‘ আমাদের ৫ জন শ্রমিক আহত। কী জন্য ব্লাস্ট হয়েছে? তা জানার জন্য তদন্ত করা হচ্ছে। কিন্তু, একই সঙ্গে আমাদের যে সুরক্ষা ব্যবস্থা নেওয়ার কথা তা নেওয়া হয়নি। এরপর তদন্ত করে দেখা হবে।’

About Post Author