Home » ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় বিপত্তি, শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় বিপত্তি, শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

সময় কলকাতা ডেস্ক, ৩ মার্চ: ছুটির দিনে ফের ট্রেন বিভ্রাট শিয়ালদা দক্ষিণ শাখায়। নরেন্দ্রপুর ষ্টেশনের কাছে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় বিপত্তি। সোনারপুর, বারুইপুর, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, নামখানা রুটের ট্রেন চলাচল আংশিক বিঘ্নিত। ব্যাপক ভোগান্তিতে যাত্রীরা। ইতিমধ্যেই ঘটনার খবর গিয়েছে রেলের আধিকারিকদের কাছে। দ্রুত পরিষেবা চালুর চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন   বারাণসী কেন্দ্রে আবার মোদী, বঙ্গের ২০ আসন সহ ১৯৫ টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

জানা গিয়েছে, রবিবার সকালে শিয়ালদা দক্ষিণ শাখার নরেন্দ্রপুর স্টেশনের কাছে রেলের ওভারহেডের তার ছিঁড়ে যায়। যার জেরে বিঘ্নিত হয়ে পড়ে ট্রেন চলাচল। এই বিভ্রাটের জেরে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। এরপরই ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার খবর পৌঁছয় রেলের আধিকারিকদের কাছে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মী ও আধিকারিকরা। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজও শুরু হয়ে যায়।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: শুধু জিনিয়াসদের জন্য এই ধাঁধা, ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে হবে

সূত্রের খবর, এদিন সকাল ৯টা ৪০ নাগাদ ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু আপ লাইনে ট্রেন চলাচল আপাতত থমকে রয়েছে। ওভারহেড তার জোরার পর আপ লাইনে ট্রেন চলাচল করবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। ফলে দক্ষিণ শাখার নানা স্টেশন থেকে ট্রেনে শিয়ালদা পৌঁছতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

About Post Author