সময় কলকাতা ডেস্ক,৫ ফেব্রুয়ারি : facebook (ফেসবুক )যাদের ধ্যানজ্ঞান, ফেসবুকে যারা কার্যকরীভাবে জড়িয়ে থাকেন, ফেসবুকের সঙ্গে যাদের অর্থকরী দিক জড়িয়ে আছে তাঁদের চোখ কপালে উঠে গিয়েছিল ঘন্টাখানেকের জন্য। নিজের থেকে বা অটোমেটিকভাবে ফেসবুক বন্ধ হয়ে গিয়েছিল , ফেসবুক খোলা যাচ্ছিল না : ঘন্টাখানেক উৎকণ্ঠার প্রহর কাটানোর পরে অবশেষে আবার চালু হয়েছে ফেসবুক। আতঙ্কের এক ঘন্টা কেটে গিয়ে নিজের থেকেই facebook ব্যবহারকারীদের বন্ধ থাকা অ্যাকাউন্ট খুলে গিয়েছে।
মঙ্গলবার আচমকা সন্ধ্যা সাড়ে আটটার কিছু সময় পরে ফেসবুক নিয়ে আপনি চিন্তিত, উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ? আপনি ফেসবুক ব্যবহার করতে পারছিলেন না?এরকম নিশ্চিত ভাবে হয়ে থাকতে পারে যে, রাত নটার কিছু আগে ফেসবুক ব্যবহার করছিলেন হঠাৎ ফেসবুক বন্ধ হয়ে “সেশন এক্সপায়ারড ” দেখানো হল আর আপনি নতুন করে লগইন করতে পারলেন না। এ আপনার একার সমস্যা নয়। রাত নটা নাগাদ খবর আসতে থাকে, আচমকাই ভারত সহ বিভিন্ন দেশ থেকে মেটার মালিকানাধীন সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছে না। মেসেজ আদান–প্রদানের অ্যাপ মেসেঞ্জার ব্যবহারেও সমস্যা শুরু হয়েছে। সমস্যা হচ্ছে ইনস্টাগ্রামেও। সমস্যার কারণ ও উত্তরণের সম্পর্কে facebook আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি,শুধু ধৈর্য রাখতে বলা হয়েছিল মালিকপক্ষের এক্স হ্যান্ডেলে। বাস্তবে তাই হয়েছে। একঘন্টার মধ্যেই আতঙ্কের অবসান হয়েছে। নিজের থেকেই খুলে গিয়েছে #facebook।
ভারতীয় সময়, মঙ্গলবার রাত ৮-৫০ মিনিটের থেকে ফেসবুকে লগ–ইন করা যাচ্ছে না বলে অনেক ফেসবুক ব্যবহারকারী জানাতে থাকেন । অত্যন্ত আশ্চর্যজনকভাবে, যারা ফেসবুকে লগ–ইন করা অবস্থায় ছিলেন তারাও স্বয়ংক্রিয়ভাবে লগ–আউট হয়ে যান। মেসেঞ্জার থেকেও লগ–আউট হয়ে যাচ্ছেন ব্যবহারকারীরা। এবং এরকম অভিজ্ঞতার শিকার ফেসবুক ব্যবহারকারী প্রচুর মানুষ। আতঙ্কের এক ঘন্টা ধরে মানুষের উদ্বেগ ও কৌতুহল বাড়তে থাকে।
জানা গিয়েছে এবং বিদেশি সংবাদ মাধ্যমের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এ ধরনের সমস্যা হয়েছে। ওয়েবসাইটের কার্যক্রম চিহ্নিত করার ওয়েবসাইট ডাউনডিটেক্টরও ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যা হচ্ছে বলে জানায় । তবে মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ব্যবহারে কোনো সমস্যা হয় নি । ফেসবুক ও ইনস্টাগ্রামের সমস্যা নিয়ে মেটার পক্ষ থেকে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবুও এই ত্রুটি যে সার্ভার জনিত তার একটা আপাত ধারণা মিলেছে।তবে এনিয়ে চিন্তা করার যে কিছু নেই তারও ইঙ্গিত দেওয়া হয় ।ফেসবুকের মাদার কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জুকেরবার্গ গ্রাহকদের ধৈর্য ধরতে বলেছেন । এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘শান্ত থাকুন, শিগগির সব ঠিক হয়ে যাবে।’একঘন্টা পরে রাত দশটা নাগাদ উৎকণ্ঠার প্রহরের অবসান হয়। আতঙ্কের এক ঘন্টা থেকে পরিত্রাণ পেয়ে অনেকেই যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন ।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ