Home » Kolkata Derby: অবশেষে কাটল ডার্বি জট, কবে, কোথায় হবে ম্যাচ?

Kolkata Derby: অবশেষে কাটল ডার্বি জট, কবে, কোথায় হবে ম্যাচ?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ মার্চ: ইন্ডিয়ান সুপার লিগে ফিরতি লেগের ডার্বি জল্পনার অবসান। আগামী ১০ মার্চ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে মোহন-ইস্ট দ্বৈরথ। তবে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর শুরু হবে খেলা। আইএসএলের সন্ধ্যার ম্যাচ সাধারণত শুরু হয় ৭.৩০ টায়। তার পরিবর্তে ডার্বি শুরু হবে সন্ধ্যা ৮.৩০ টায়।  

আরও পড়ুন: PREMIER LEAGUE: শেফিল্ড ইউনাইটেডকে ছ’গোলের মালা আর্সেনালের, চাপ বাড়ল লিভারপুল ও সিটির

ইন্ডিয়ান সুপার লিগের ফিরতি পর্বের ডার্বির দিন ঠিক করা হয় আগামী ১০ মার্চ। তবে ওই দিন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সভা রয়েছে। হাইভোল্টেজ ম্যাচ  আয়োজন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করতে পারবে না কলকাতা পুলিশ। ম্যাচের দিন বদলের জন্য আয়োজক ইস্টবেঙ্গলকে আবেদন পত্র পাঠায় বিধাননগর পুলিশ কমিশনারেট। ক্লাব কর্তৃপক্ষ ও পুলিশের একাধিক বৈঠকেও জট খোলেনি। তখন তিনটি সম্ভাবনা উঠে আসে। প্রথম, ম্যাচের দিন বদল করে নতুন দিনে ম্যাচের আয়োজন করা। দ্বিতীয়ত, ম্যাচের সময়সূচী পরিবর্তন করা। সেক্ষেত্রে প্রথমে ঠিক হয় ম্যাচ শুরু হবে রাত ৯ টায়। তবে সেই সময় ম্যাচ শুরু করা নিয়ে বিরোধীতা করে সম্প্রচারকারী চ্যানেল। ম্যাচ বেশী রাতে শুরু হলে বাড়ি ফিরতে সমস্য হবে সমর্থকদের। এই কথাটাও ভাবায় ম্যাচের উদ্যোক্তাদের। আর তৃতীয় সম্ভাবনা উঠে আসে ম্যাচের স্থান বদল করা। ম্যাচ আয়োজনের ক্ষেত্রে এগিয়ে ছিল ভুবনেশ্বর এবং জামশেদপুর। 

আরও পড়ুন: Table Tennis: ইতিহাস গড়ে প্যারিসের পথে ভারতের পুরুষ মহিলা টেবিল টেনিস দল

কলকাতার বাইরে ডার্বি আয়োজিত হলে ম্যাচ দেখা থেকে বঞ্চিত হতে হত সমর্থকদের বড় একটা অংশকে। তবে জল্পনার অবসান। সমর্থকদের কথা চিন্তা করে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ডার্বি। এক ঘন্টা পিছিয়ে ম্যাচ শুরু হবে রাত ৮.৩০ টায়। এই বিষয়ে কলকাতার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও হয় ক্লাব কর্তাদের। জানা গিয়েছে, প্রশাসন ও সম্প্রচারকারী সংস্থার গ্রিন সিগনাল পাওয়া গিয়েছে। সমস্যা মেটায় খুশি দুই দলের সভ্য সমর্থকরা।

আরও পড়ুন: English Premiere League: নটিংহ্যামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ স্থান ধরে রাখল লিভারপুল, এগিয়ে গিয়েও পয়েন্ট নষ্ট চেলসির

About Post Author